6a186a1671ce2_Gallery_1779983554116
মে ২৮, ২০২৬ রাত ১০:১১ IST

জোকোভিচের বিশ্বরেকর্ড! ফরাসি ওপেনের মঞ্চে চূর্ণ রজার-সাম্রাজ্য

নিজস্ব প্রতিনিধি , প্যারিস - লাল মাটির কোর্টে নেমে ফরাসি ওপেনের মেগা মঞ্চে রজার ফেডেরারের অনন্য কীর্তি ভেঙে দিলেন নোভাক জোকোভিচ। দ্বিতীয় রাউন্ডের হাইভোল্টেজ ম্যাচে চার সেটের মহাযুদ্ধে জয় পেয়েছেন এই সার্বিয়ান মহাতারকা। জয়ের সঙ্গে টেনিসের ‘ওপেন এরা’-র ইতিহাসে নতুন বিশ্বরেকর্ড গড়লেন তিনি। একটি নির্দিষ্ট বড় টুর্নামেন্টে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির এখন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিকের দখলে।

প্যারিসের ঐতিহ্যবাহী ক্লে কোর্টে পুরুষদের মধ্যে তৃতীয় স্থানাধিকারী জোকোভিচ। বৃহস্পতিবার তার খেলা ছিল নেদারল্যান্ডসের অবাছাই তারকা ভ্যালেন্টিন রোয়ারের বিরুদ্ধে। ম্যাচের শুরু থেকেই নিজের চেনা মেজাজে ফরাসি ওপেনে ১২০তম ম্যাচটি খেলতে নামেন নোভাক। প্রথম দুটি সেটে ৬-৩, ৬-২ ব্যবধানে জিতে তিনি তার দাপট দেখাচ্ছিলেন। কিন্তু তৃতীয় সেটে মরণপণ লড়াই করে টাইব্রেকারে জোকোভিচকে স্তব্ধ করে দেন ডাচ তারকা। প্রথম রাউন্ডেও এক সেট খুইয়েছিলেন জোকোভিচ। ফলে দুই রাউন্ডেই স্ট্রেট সেটে জিততে পারলেন না তিনি।

তবে চতুর্থ সেটে আবার পুরনো জোকোভিচকে দেখা যায়। গোটা ম্যাচে ৬ বার রোয়ারের সার্ভিস ভাঙেন তিনি। তবে তাঁর সার্ভিসও ২ বার ভাঙেন রোয়ার। শেষ পর্যন্ত ৬-৩, ৬-২, ৬-৭, ৬-৩ ফলে ম্যাচ জিতে ২১ বারের মতো ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে উঠলেন জোকোভিচ। এই জয়ের ফলে উইম্বলডনে ফেডেরারের খেলা ১১৯টি ম্যাচের পুরনো রেকর্ড টপকে গেলেন তিনি। এর আগে অস্ট্রেলিয়ান ওপেনে ১১৭টি ম্যাচ খেলেছেন ফেডেরার। ফরাসি ওপেনে জোকোভিচের আগে সবচেয়ে বেশি ১১৬টি ম্যাচ খেলার রেকর্ড ছিল রাফায়েল নাদালের দখলে। সকলকে ছাপিয়ে গিয়েছেন জোকোভিচ।

একই সঙ্গে সব গ্র্যান্ড স্ল্যাম মিলিয়ে রেকর্ড ৭৭ বার তৃতীয় রাউন্ডে ওঠার এক অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করলেন তিনি। এই তালিকায় ফেডেরার আটকে ছিলেন ৭৪ বার। কোর্টের এই অতিমানবীয় পারফরম্যান্সের পর জোকোভিচের এই রেকর্ড নিয়ে ক্রীড়া মহলে নতুন করে শোরগোল পড়ে গেছে। ম্যাচ শেষের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জোকোভিচ বলেন, 'রোলাঁ গারোর এই লাল মাটিতে প্রতিটা ম্যাচই আমার কাছে নতুন পরীক্ষা। ফেডেরারের মতো কিংবদন্তির রেকর্ড ভাঙা সবসময়ই গর্বের। তবে আমার মূল লক্ষ্য ট্রফি ধরে রাখা। নিজের সার্ভিস নিয়ে পরের রাউন্ডের আগে আমাকে আরও একটু সতর্ক হতে হবে'।

অন্যদিকে, প্রতিপক্ষ শিবিরের ডাচ খেলোয়াড়ও জোকোভিচের তারিফ করে জানান, 'আমি আমার সেরাটা দিয়ে লড়াই করার চেষ্টা করেছিলাম। একটা সেটও ছিনিয়ে নিই। কিন্তু জোকোভিচ চাপের মুখে নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসে। ও সত্যিই সর্বকালের সেরা'। এই জয়ের সৌজন্যে ফরাসি ওপেনের আঙিনায় নাদালের রেকর্ডকেও পেছনে ফেলে দিলেন নোভাক। শুধু প্যারিসেই নয়, ২১ বার তৃতীয় রাউন্ডে উঠে তিনি ছুঁয়েছেন ফেডেরারকে। ফেডেরার ২১ বার অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন। উইম্বলডন ও ইউএস ওপেনেও এই রেকর্ড জোকোভিচের দখলে রয়েছে। উইম্বলডনে ১৯ বার, ইউএস ওপেনের মঞ্চে ১৮ বার তৃতীয় রাউন্ডে খেলার বিরল কীর্তি রয়েছে তাঁর।

আরও পড়ুন

ছিটকে গেলেন বুমরাহ! শ্রীলঙ্কা সফরের আগে নতুন চিন্তায় টিম ইন্ডিয়া
আগস্ট ০৩, ২০২৬

চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির

লড়াই এখনও শেষ হয়নি! ব্রিজভূষণ মুক্তি পেতেই ঘোষণা বিনেশ ফোগতের
আগস্ট ০৩, ২০২৬

আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত

গ্লাসগো থেকে আহমেদাবাদ! শতবর্ষের কমনওয়েলথের দায়িত্ব ভারতের হাতে
আগস্ট ০৩, ২০২৬

সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত

অলিম্পিক্সে সোনা জয়ীর পাশে দাঁড়াল না দেশ! নাদিমের ব্যর্থতায় কাঠগড়ায় পাকিস্তান
আগস্ট ০৩, ২০২৬

কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা

কমনওয়েলথ টেবল টেনিসে ভারতের সোনার ঝড়! এশিয়াডের আগে বঙ্গ তারকাদের নজরকাড়া সাফল্য
আগস্ট ০৩, ২০২৬

৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও

লভলিনার প্রতিবাদে কাজ! ভারতের বিকৃত মানচিত্র নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইল রেস্তোরাঁ
আগস্ট ০৩, ২০২৬

আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট

২০০৮-এ সাইনা, ২০২৬-এ তন্বী! ১৮ বছর পর তাইপেই ওপেন মুকুট ভারতের
আগস্ট ০২, ২০২৬

১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে

রেস্তোরাঁর ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! মেজাজ হারালেন অলিম্পিক পদকজয়ী লভলিনা
আগস্ট ০২, ২০২৬

উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া

আন্তর্জাতিক মঞ্চে রুপো, তবু অনিশ্চিত বঙ্গকন্যা অনামিকার কমনওয়েলথ স্বপ্ন! অর্থের অভাবে চিন্তায় পরিবার
আগস্ট ০২, ২০২৬

এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা

বক্সারদের দাপটে ইতিহাস ভারতের! একদিনে এল ৮ সোনা, বাজিমাত ৭ জনের
আগস্ট ০২, ২০২৬

রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি

জুডোয় ভারতের দুরন্ত দাপট! ২ সোনার পর রুপো জিতলেন ইয়ামিনী
আগস্ট ০১, ২০২৬

একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো

বক্সিংয়ে জোড়া সোনা ভারতের! প্রীতি-জ্যাসমিনের দাপটে কমনওয়েলথে উচ্ছ্বাস
আগস্ট ০১, ২০২৬

রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত

বাবা ছিলেন সাইকেল মেকানিক! দারিদ্র্য পেরিয়ে গ্লাসগোয় সোনা জিতলেন অস্মিতা
আগস্ট ০১, ২০২৬

শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার

বাঙালি অস্মিতার সোনার ইতিহাস! জুডোয় প্রথমবার চ্যাম্পিয়ন ভারত
আগস্ট ০১, ২০২৬

কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে

শ্রীলঙ্কার কাছে থামল নীরজের সোনার স্বপ্ন! জ্যাভলিনে রুপো, ব্রোঞ্জে উজ্জ্বল যশবীর
আগস্ট ০১, ২০২৬

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের