নিজস্ব প্রতিনিধি , রিও ডি জেনিরো - ফুটবলার হিসেবে ভীষণই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ব্রাজিলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। ভাস্কো ডা গামার কাছে ৬ গোলে হারের পর কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন নেইমার। বিশ্বকাপের আগে এই প্রদর্শন নিয়ে এতটাই চিন্তিত হয়ে পড়েন যে দুঃখে কেঁদেই ফেলেন। এখানেই কষ্ট শেষ নয়। এতদিন সমর্থক ও অনুরাগীদের থেকে প্রশংসা কুড়িয়েছেন, এবার চিত্রটা ভিন্ন। শুধু কটাক্ষই নয়, চোটের জেরে তো একাধিকবার টিপ্পনি শুনেছেন, এবার সোজা গায়ে হাত তোলার হুমকি পেলেন নেইমার।
মঙ্গলবার অনুশীলনে একদল স্যান্টস সমর্থক মাঠের সামনে হাজির হয়ে দাবি করেন তাদের ঢুকতে দেওয়ার দাবি করেন। অনেক বলার পরেও না মানায় অবশেষে তাদের অনুশীলন দেখতে দেওয়া হয়। ফুটবলারদের সঙ্গে কথা বলতেও দেওয়া হয় তাদের। এরপরই নেইমারের কাছে এক সমর্থক জানতে চান , কেন দলের এই শোচনীয় অবস্থা ? দলের ফুটবলারদের এতটা দায়বদ্ধতার অভাব কিভাবে ? কেন অন্য তারকাদের সই করানো হচ্ছে না?
বিষয়টি যদি এতদূর থেমে থাকত তবে হয়তো অন্যরকম হতে পারত। ক্লাবের একনিষ্ঠ সমর্থক হয়ে এমন প্রশ্ন করাটা ভুল নয়। তবে এরপর যা করলেন তা দণ্ডনীয় অপরাধ। এরপর ওই সমর্থক বলেছেন, "আজ যা করলাম সেটা তো কিছুই না। তোমার গালে থাপ্পড় মারতে পারলে খুশি হতাম। তোমার সঙ্গে তাই করা উচিত।"
সমর্থকদের এই তাণ্ডবের পর অনুশীলনে পুলিশের সংখ্যা বাড়াতে পারে স্যান্টস কর্তৃপক্ষ। সবথেকে বড় বিষয় এসব শোনার পরেও চুপ ছিলেন নেইমার। মাথা ঠাণ্ডা রেখেছিলেন। হয়তো নিজের পরিস্থিতির কথা ভেবেই চুপ ছিলেন। তবে এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভ প্রকাশ করেছেন নেইমার অনুরাগীরা। তাদের মতে নেইমারের মত দক্ষ একজন ফুটবলার কোনোভাবেই এসব কথা শোনার যোগ্য নয়। কঠোর সাজা হওয়া উচিত তাদের।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের