নিজস্ব প্রতিনিধি , ঢাকা - একসময় দাপিয়ে খেলেছেন। এখন আর দলে ঠাঁই হয় না। দল থেকে ছিটকে যাওয়ার পরই বাংলাদেশ ক্রিকেট দলের মহিলা অধিনায়কের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন জাহানারা আলম। তার মতে , দিনের পর দিন দলের মধ্যে অরাজকতা চালিয়েছেন নিগার সুলতানা জ্যোতি।
জাহানারাকে নাকি চক্রান্ত করে দল থেকে বাদ দেওয়া হয়েছে। সেই নিয়েও মুখ খুলেছেন তিনি।জাহানারা বলেন , "দলের মধ্যে জ্যোতির আবার আলাদা গ্রুপ আছে। ওর সঙ্গে আছে পিঙ্কি (ফরজানা হক) ও ইশমা (তানজিম)। রাবেয়া ওর ডান হাত। এখন সুমাইয়াও যোগ হয়েছে। এই হচ্ছে জ্যোতির প্যানেল। এরা যে কী করতে পারে কোনও ধারণাই নেই। পুরো ক্রিকেটটাকে এরা ধ্বংস করে দিচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশটা ওরা রাখছে না।"
দলের খেলোয়াড়দের সঙ্গে নাকি দিনের পর দিন খারাপ ব্যবহার সহ অত্যাচার করে গেছেন নিগার সুলতানা। তিনি বলেন , "জ্যোতি জুনিয়রদের প্রচুর মারধর করত। বিশ্বকাপের সময় ওরা জানিয়েছিল না করলেই আবার মার খেতে হবে। আসলে ওরা সব কাজ করতে বাধ্য ছিল। যাই হয়ে যাক না কেন তাদের কাজ করতেই হবে। জুনিয়রদের ড্রেসিং রুমে নিয়ে গিয়ে থাপ্পড় মারতেন তিনি।"
জাহানারা আরও বলেন , "জুনিয়রদের দিয়ে সবসময় ব্যাগ বয়ানোর কাজ করতেন। কোনো সময় নিজে বইতেন না। গা হাত পা টেপানো , মাথা টেপানো , আবার কখনও পছন্দ না হলে তলপেটে মারত। ভীষণই অরাজকতা চালিয়েছে ও। এখনও সেই একই জিনিস চলছে।"
বাংলাদেশের অধিনায়ক নাকি ফিটনেস পরীক্ষাই দিতেন না। এই নিয়েও বিস্ফোরক মন্তব্য করলেন জাহানারা। তিনি জানিয়েছেন, "জ্যোতি তো অনেক সময় ফিটনেস পরীক্ষাই দেয় না। ফিটনেস সেশনও করে না। সহকারী কোচকে নাসিরুদ্দিন ফারুককে নিয়ে ব্যাটিং অনুশীলন করে বেশি। একজন আর একজনকে ‘ব্যাকিং’ দেয়। এইভাবেই দিনের পর চলত। শুধু দেশের জার্সিতেই নয় , একাধিক ক্লাবে খেলার সময় সতীর্থদের সঙ্গে মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আর সবই সঠিক।"
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের