নিজস্ব প্রতিনিধি , মুম্বই - চলতি মরশুমের IPL এক সপ্তাহ পার করতেই মাঠের বাইরের বিতর্কে উত্তাল ক্রিকেট মহল। সামাজিক মাধ্যমে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (BCCI) সরাসরি আক্রমণ করলেন প্রাক্তন কমিশনার ললিত মোদি। তার বক্তব্য যেমন BCCI-এর অন্দরে অস্বস্তি বাড়িয়েছে, তেমনই অনুরাগী মহলের নানা মন্তব্যে সরগরম নেটপাড়া।
ললিত মোদি ২০০৮ সালে IPL-এর পরিকল্পনা বাস্তবায়ন করেন, যার জন্য তাকে 'ফাদার অফ IPL' বলা হয়। পরবর্তীকালে বলিউড গ্ল্যামার ও ক্রিকেট মিশিয়ে একে কোটি টাকার ব্যবসায় পরিণত করেন। তবে, ২০১০ সালে আর্থিক অনিয়ম-সহ শৃঙ্খল ভঙ্গের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়। বর্তমানে তিনি দেশত্যাগ করে নির্বাসনে আছেন। তবে লিগের জন্মদাতা হিসেবে তার মূল্যায়ন বরাবরই বিশেষ গুরুত্ব পায়।

ক্রমশ BCCI-এর সঙ্গে তার দূরত্ব বাড়লেও IPL-এর আর্থিক কাঠামো নিয়ে তিনি সর্বদা সজাগ। সম্প্রতি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসের বিপুল দামে বিক্রিতে খুশি প্রকাশ করলেও জয় শাহর নেতৃত্বাধীন বোর্ডের নীতি নিয়ে তোপ দেগেছেন তিনি। তার মতে, টুর্নামেন্টের বর্তমান ফর্ম্যাটের মারপ্যাঁচে প্রতি বছর প্রায় ২৪০০ কোটি টাকা লোকসান হচ্ছে। মূলত হোম-অ্যাওয়ে ফরম্যাটে বদল আনাকেই এই বিপুল আর্থিক ক্ষতির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন তিনি।
BCCI-এর নতুন নিয়মে লিগ পর্যায়ে ম্যাচের সংখ্যা কমিয়ে ৭৪ করা হয়েছে। কিন্তু ললিতের দাবি , পুরনো নিয়মে ৯০টি লিগ ম্যাচ, ৪টি নকআউট মিলিয়ে মোট ৯৪টি খেলা হওয়া উচিত ছিল। প্রথম IPL কর্তার মতে, এই ২০টি ম্যাচ কম হওয়ায় ফ্র্যাঞ্চাইজিগুলি বিশাল অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তিনি স্পষ্ট জানান, প্রতিটি ম্যাচের মিডিয়া রাইটস ১১৮ কোটি টাকা ধরলে অতিরিক্ত ২,৪০০ কোটি টাকা অনায়াসেই আয় করা সম্ভব ছিল।
সরাসরি বোর্ড সচিবের নাম না নিলেও, ললিতের এই তির্যক উক্তি যে বর্তমান নীতি নির্ধারকদের উদ্দেশ্যেই ছিল, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তার অংক অনুযায়ী, এই বাড়তি আয়ের অর্ধেক দলগুলি পেত, যার ফলে ফ্র্যাঞ্চাইজিগুলোর বাজারমূল্য আরও কয়েক গুণ বৃদ্ধি পেত। বর্তমানে IPL-এর বাজার দর তুঙ্গে থাকলেও, মোদির এই ক্ষতির তত্ত্ব এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এখন দেখার, এই দাবির প্রেক্ষিতে বোর্ড কোনো পাল্টা প্রতিক্রিয়া দেয় কি না।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের