69c9428eac9b6_Gallery_1774797258401
মার্চ ২৯, ২০২৬ রাত ১০:১৫ IST

জ্যান্ত গাছে পেরেক মারা যীশু খ্রিস্টের কষ্টের সমান! শান্তিপুরে অরণ্য রক্ষায় অভিনব অভিযানে একদল যুবক

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - মানুষের মতো বৃক্ষেরও যে বাঁচার অধিকার রয়েছে, সেই বার্তাকে সামনে রেখেই এক অভিনব কর্মসূচিতে শামিল হল একদল তরুণ। নির্বাচনের আবহে বিভিন্ন রাজনৈতিক শিবিরের ব্যানার-ফেস্টুনে ঢেকে যাচ্ছে চারপাশ, ঠিক সেই সময় ‘গাছে পেরেক নয়’ স্লোগান তুলে পরিবেশ বাঁচাতে পথে নামলেন তাঁরা। তাঁদের এই প্রয়াস ঘিরে ইতিমধ্যেই শান্তিপুর জুড়ে তৈরি হয়েছে সচেতনতার আবহ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে এলাকার বাথনা স্টেশন, ঘোড়ালিয়া ও ফুলিয়া অঞ্চলে ধরা পড়ছিল এক উদ্বেগজনক দৃশ্য। প্রচারের তাগিদে বহু পুরনো-সহ নবীন বৃক্ষের গায়ে পেরেক বিদ্ধ করে লাগানো হচ্ছিল পোস্টার। মঙ্গলবার সকালে একদল অরণ্যপ্রেমী যুবক দলবদ্ধভাবে বিভিন্ন প্রান্তে পৌঁছে যান। গাছের গা থেকে লোহার পেরেক সরিয়ে ফেলার পাশাপাশি জমে থাকা ময়লা পরিষ্কার করে নতুন প্রাণ ফেরানোর চেষ্টা চালান তাঁরা। এই মহৎ কাজে স্বতঃস্ফূর্তভাবে উৎসাহ দিতে দেখা যায় সাধারণ মানুষকে।

আরও উল্লেখযোগ্যভাবে, প্রায় ২ মাস আগে শুরু হওয়া এই অভিযানে অংশ নিয়েছেন বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত প্রায় দশজন সমাজসেবী। নিজেদের ব্যস্ততার মধ্যেও সপ্তাহে ২ দিন সময় বের করে সবুজের পরিচর্যায় ঘাম ঝরান এবং স্থানীয়দের অনুপ্রাণিত করেন তাঁরা। তরুণদের দাবি, ধারালো বস্তু প্রবেশ করানোর ফলে কোষ ক্ষতিগ্রস্ত হয়ে অকালে ঝরে পড়ছে অনেক গাছ। তাই দড়ি কিংবা আঠা ব্যবহারের পরামর্শ দিচ্ছেন এই পরিবেশকর্মীরা। তাঁদের এই প্রচেষ্টা দেখে এলাকার বাসিন্দারাও সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

উদ্যোগের অন্যতম সদস্য দীপঙ্কর রায় বলেন, 'আমরা নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে আনছি। আজ আমাদের এই তৎপরতা দেখে সাধারণ মানুষ প্রশংসা করেছেন-এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। জীবন্ত সত্তায় আঘাত করা কখনোই কাম্য নয়, তাই রাজনৈতিক দলগুলোকেও নিয়ম মেনে প্রচার চালানোর অনুরোধ জানাচ্ছি। চারা লাগানোর পাশাপাশি তাদের টিকিয়ে রাখার দায়িত্বও সবার। প্রকৃতি শুধু জড় নয়, সে আমাদের বেঁচে থাকার অপরিহার্য সঙ্গী'।

স্থানীয় বাসিন্দা সুজল দে জানান, 'এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। পেরেক না মেরে বিকল্প উপায়ে বিজ্ঞাপন দেওয়া যেতেই পারে। যিশু খ্রিস্টের মতো বৃক্ষের দেহে এভাবে বিদ্ধ করা আমরা চাই না'।

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

ডুয়ার্সের বুকে ছোট্ট স্বর্গ ঝান্ডি , কম ভিড়ে উপভোগ করুন পাহাড়ের রূপ
আগস্ট ০২, ২০২৬

ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে শান্ত সময় কাটান

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের