নিউজ ডেস্ক - বিশ্বকাপের প্রথম ম্যাচেই অপ্রত্যাশিত ধাক্কা খেল স্পেন। ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা গোলশূন্য ড্র করল মাত্র ৫ লক্ষ্য মানুষের দেশ কাবো ভার্দের বিরুদ্ধে। ম্যাচ জুড়ে বলের দখল ছিল স্পেনেরই। আক্রমণও করেছে বেশি। তবু জয়ের জন্য প্রয়োজনীয় গোলটি আর আসেনি। শেষ পর্যন্ত ০-০ ফল নিয়েই মাঠ ছাড়তে হয়েছে লুই দে লা ফুয়েন্তের দলকে। আর স্পেনের সামনে কার্যত প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন ৪০ বছরের গোলরক্ষক ভোজিনহা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় স্পেন। অধিকাংশ সময় বল ছিল তাদের নিয়ন্ত্রণে। একের পর এক আক্রমণ তৈরি করলেও শেষ মুহূর্তে গিয়ে থেমে যায় স্পেনের প্রচেষ্টা। ছ'গজের মধ্যে ঢুকতে বারবার সমস্যায় পড়েন স্প্যানিশ ফুটবলারেরা। অন্যদিকে কাবো ভার্দে রক্ষণে ছিল অত্যন্ত সংগঠিত। প্রতিটি বলের জন্য লড়াই করেছে তারা। একজন ব্যর্থ হলে আরেকজন এগিয়ে এসেছে। শক্তিশালী প্রতিপক্ষের সামনে গুটিয়ে না থেকে আত্মবিশ্বাসের সঙ্গেই খেলেছে আফ্রিকার দেশটি।
প্রথমার্ধে গোল না পাওয়ায় দ্বিতীয়ার্ধে পরিবর্তনের পথে হাঁটেন স্পেন কোচ। চোট নিয়ে বিশ্বকাপে আসা লামিনে ইয়ামালকে শুরুতে বিশ্রামে রাখা হয়েছিল। ফর্মে থাকা নিকো উইলিয়ামসও প্রথম একাদশে ছিলেন না। কিন্তু গোল না আসায় শেষ পর্যন্ত ঝুঁকি নিতে বাধ্য হন দে লা ফুয়েন্তে। ৭০ মিনিটে মাঠে নামানো হয় ইয়ামাল ও মিকেল মেরিনোকে। আক্রমণে বাড়তি শক্তি যোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তাতেও ম্যাচের ফল বদলায়নি। জোড়া স্ট্রাইকার নামিয়েও কাবো ভার্দের রক্ষণ ভাঙতে পারেনি স্পেন।
বিশ্বকাপে অন্যতম শক্তিশালী আক্রমণভাগ নিয়ে এসেছে স্পেন। কিন্তু এই ম্যাচে তা কার্যত ফ্যাকাশে ছিল। কাবো ভার্দের ডিফেন্ডারেরা নিখুঁত ট্যাকল করেছেন। গুরুত্বপূর্ণ মুহূর্তে শট ব্লক করেছেন। বক্সের মধ্যে স্প্যানিশ ফুটবলারদের জায়গাই দেননি। বলের দখল ও পাসের সংখ্যায় এগিয়ে থেকেও শেষ তৃতীয়াংশে কার্যকর হতে পারেনি স্পেন। যে ক'টি সুযোগ তৈরি হয়েছিল, সেগুলিও কাজে লাগাতে ব্যর্থ হন মিকেল ওয়ারজাবালরা।
ম্যাচ শেষে সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছেন কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা। পুরো নাম জোসিমার হোসে এভোরা ডায়াস। পর্তুগালের দ্বিতীয় ডিভিশনের ক্লাব চাভেসের হয়ে খেলেন তিনি। ৪০ বছর বয়সেও দুরন্ত ফিটনেস ও রিফ্লেক্স দেখিয়েছেন। একাধিক নিশ্চিত গোল বাঁচিয়ে দলের জন্য মূল্যবান এক পয়েন্ট নিশ্চিত করেন। স্পেনের ফুটবলারদের হতাশ করেছেন বারবার। বিশ্বকাপের এখনও পর্যন্ত অন্যতম সেরা গোলকিপিং পারফরম্যান্সও বলা হচ্ছে এটিকে।
এই ফলের পর স্পেন কোচের পরিকল্পনা নিয়েও প্রশ্ন উঠেছে। নিকো উইলিয়ামসকে শুরু থেকে না খেলানো নিয়ে সমালোচনা শুরু হয়েছে। প্রথমার্ধে গোল না পাওয়ার পরও কৌশলে বড় কোনও পরিবর্তন দেখা যায়নি। উইং ব্যবহারও ছিল সীমিত। অনেকের প্রশ্ন, কাবো ভার্দেকে কি কিছুটা হালকাভাবে নিয়েছিল স্পেন?
অন্যদিকে কাবো ভার্দে মূলত রক্ষণাত্মক পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিল। তবে সুযোগ পেলেই পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা করেছে। বড় সুযোগ তৈরি না হলেও কয়েক বার স্পেনের রক্ষণকে চাপে ফেলতে সক্ষম হয় তারা। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে শক্তিশালী স্পেনের বিরুদ্ধে পয়েন্ট আদায় করে নেওয়া তাই কাবো ভার্দের কাছে বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের