নিজস্ব প্রতিনিধি , দুসানবে - রক্ষণে জোর দিয়েই দল সাজান খালিদ জামিল। প্রথম ম্যাচে তাজিকিস্তানের বিরুদ্ধে তরুণ বাহিনী নিয়ে জয় পেলেও এদিন কাজে এল না কোনো কৌশল। ইরানের কাছে হারতে হল ভারতকে। লড়াই হয়েছিল ঠিকই , তবে শেষ অবধি গোলের রাস্তা খুঁজে পায়নি। ০-৩ গোলে পরাস্ত হন সন্দেশ ঝিঙ্গনরা।
প্রথমার্ধে একাধিক আক্রমণ তৈরি করে ভারত। তবে কাজের কাজ করতে পারেনি। রক্ষণ পুরো মজবুত করেই মাঠে নামে তারা। তবে শেষ পর্যন্ত খেই হারাতে হল খালিদ বাহিনীকে। আশিক কুরুনিয়ান বা বিক্রম প্রতাপ সিংরা দুই উইংয়ে থাকলেও কার্যত সাইড ব্যাকের ভূমিকা পালন করেছেন। ইরানের জয় সহজ ছিল না ,কারণ ভারতীয় ফুটবলাররা রীতিমত ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল তাদের।
ইরান আক্রমণ করলেও গোলপোস্টের তলায় ফের দায়িত্ববান ভূমিকায় অবতীর্ণ গুরপ্রীত সিং সান্ধু। দ্বিতীয়ার্ধে ফের একই চিত্র। আক্রমণের ধার বাড়ায় ইরান। ৫৯ মিনিটে মাঝমাঠ থেকে ভেসে আসা ক্রসের মিস করেন রাহুল ভেকে। সেই সুযোগে গোল করেন আমির হোসেন। ৮৯ মিনিট অবধি একাধিক পরিবর্তনের পর লড়াই চালায় ভারত।
দ্বিতীয়ার্ধের শেষের দিকে নিজেদের জয় সুনিশ্চিত করে ইরান। একক দক্ষতায় ভারতীয় ফুটবলারদের ভেল্কি দিয়ে বল বাড়িয়ে দেন জাহানবকশের দিকে। তার শট গুরপ্রীত সেভ করলেও ফিরতি বলে গোল করেন আলিপোরঘারা। ৯৩ মিনিটে ফের তারেমি-জাহানবকশ যুগলবন্দীতে গোল পায় ইরান।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের