নিজস্ব প্রতিনিধি , দিল্লি - কারগিল বিজয় দিবসের দিনই রিংয়ে পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নিলেন ভারতের জাদুমণি সিং মান্দেংবাম। পুরুষদের প্রি-কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের সুমামা রহমানকে ৫-০ ব্যবধানে হারিয়ে শেষ আটে জায়গা নিশ্চিত করেছেন ২২ বছরের এই মণিপুরি বক্সার। জয়ের সুবাদে কমনওয়েলথ গেমসে পদক থেকে এখন মাত্র একটি ম্যাচ দূরে তিনি।
১৯৯৯ সালে পরিকল্পনা করে লাদাখের কারগিল জেলার একাধিক গুরুত্বপূর্ণ এলাকা দখল করেছিল পাকিস্তানি সেনা। তারপরই শুরু হয় ঐতিহাসিক কারগিল যুদ্ধ। দীর্ঘ সংঘর্ষের শেষে ২৬ জুলাই বিজয় ছিনিয়ে নেয় ভারত। পরাস্ত হয় পাকিস্তান। সেই কারগিল বিজয় দিবসেই রিংয়ে পাকিস্তানের মুখোমুখি হন জাদুমণি। ভারতীয় সেনাবাহিনীর সদস্য এই তরুণ বক্সার শুরু থেকেই ছিলেন ছন্দে। প্রথম রাউন্ডে প্রতিপক্ষের কৌশল বোঝার চেষ্টা করেন। এরপর আর তাঁকে আটকানো যায়নি। একের পর এক হুক ও নিখুঁত স্ট্রেট পাঞ্চে চাপে পড়েন সুমামা রহমান।
দ্বিতীয় রাউন্ডে জাদুমণির ডান হাতের জোরালো ঘুষি সোজা গিয়ে লাগে প্রতিপক্ষের গায়ে। বিপাকে পড়েন পাক বক্সার। স্ট্যান্ডিং কাউন্ট নিতেও বাধ্য হন তিনি। সেখান থেকেই ম্যাচের রাশ চলে আসে ভারতীয় বক্সারের হাতে। শেষ রাউন্ডে রিংয়ের মাঝখানে দাঁড়িয়ে প্রতিপক্ষকে এগিয়ে আসার আহ্বানও জানান জাদুমণি। কিন্তু প্রতি বারই গতি, দক্ষতা ও পালটা আক্রমণে প্রতিপক্ষকে ছাপিয়ে যান তিনি। কোনও সুযোগই কাজে লাগাতে পারেননি পাকিস্তানের বক্সার। শেষ পর্যন্ত পাঁচ বিচারকই সর্বসম্মতিক্রমে ৫-০ ব্যবধানে ভারতের বক্সারের পক্ষেই রায় দেন।

ম্যাচ শেষে ভারতীয় সেনাবাহিনীর সদস্য জাদুমণি এই জয় উৎসর্গ করেন কারগিল যুদ্ধে আত্মবলিদান দেওয়া বীর সেনাদের। সামনে তাঁর আরও বড় লক্ষ্য। আর একটি জয় পেলেই কমনওয়েলথ গেমসে পদক নিশ্চিত হবে। একই দিনে ভারতের মহিলা বক্সার তথা এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী প্রীতি পাওয়ারও দাপট দেখান। প্রি-কোয়ার্টার ফাইনালে তিনি হারান মালাউইয়ের ডেবোরাহ এমতেনজেকে। সেই জয়ে শেষ আটে জায়গা নিশ্চিত করেন প্রীতি। তবে দিনের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে ওঠে পাকিস্তানের বিরুদ্ধে জাদুমণির একতরফা জয়। কারগিলের বীরদের উদ্দেশে তাঁর শ্রদ্ধার্ঘ্যও ছুঁয়ে যায় সকলকে।
জয়ের পর জাদুমণি বলেন, 'এই জয় আমি কারগিলের বীরদের উৎসর্গ করতে চাই। সামনে যে ম্যাচগুলো রয়েছে, সেগুলোতেও জিতে ভারতের জন্য সোনার পদক আনাই আমার লক্ষ্য'। এবার তাঁর সামনে পদক নিশ্চিত করার লড়াই। আর একটি জয় এলেই কমনওয়েলথ গেমসে ভারতের জন্য অন্তত একটি পদক নিশ্চিত করবেন ২২ বছরের এই মণিপুরি বক্সার।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের