নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শিলিগুড়ি সফর ঘিরে কেন্দ্র ও রাজ্যের সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপি নেতৃত্ব। তবে সেই অভিযোগের পাল্টা জবাব দিতে এবার পুরনো একটি ছবি সামনে আনলেন মুখ্যমন্ত্রী।
রাষ্ট্রপতির শিলিগুড়ি সফরকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই রাজনৈতিক তরজা তুঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপির একাধিক নেতা অভিযোগ তুলেছেন, পশ্চিমবঙ্গ সরকার রাষ্ট্রপতির প্রটোকল মানেনি এবং তাকে যথাযথ সম্মান জানানো হয়নি। এই অভিযোগের জবাব দিতে রবিবার ধর্মতলার ধর্না মঞ্চ থেকে একটি পুরনো ছবি সামনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ছবিতে দেখা যায়, বর্ষীয়ান বিজেপি নেতা এল.কে. আডবাণীর পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপতি মুর্মু আর চেয়ারে বসে প্রধানমন্ত্রী মোদি। সেই ছবি দেখিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, 'দেখুন ছবিটা। সম্মাননীয় রাষ্ট্রপতি দাঁড়িয়ে আর প্রধানমন্ত্রী বসে আছেন। কে কাকে অপমান করছে?'
এদিন ধর্না মঞ্চ থেকে বিজেপিকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ' ওরা আবার বলছেন অপমানের কথা। অপমানা আপনারা করেন, বাংলার মানুষকে। এখানে রাজনৈতিকভাবে জিততে পারেন না বলে অপমান করেন।' তিনি আরও বলেন, ' আমরা সব সময় অতিথিকে যথাযথ সম্মান জানায় এবং কেউ এলে উঠে দাঁড়ানোই আমাদের সংস্কৃতি।'
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের