নিজস্ব প্রতিনিধি , নদীয়া - সরকারি আবাসনে ভবঘুরেদের বাসি খাবার দেওয়ার অভিযোগ উঠল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরে। ইতিমধ্যেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়দের একাংশ।
স্থানীয় সূত্রে জানা গেছে , কয়েক বছর আগে তৎকালীন চেয়ারম্যান অজয় দে ও বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের তত্ত্বাবধানে তৈরি হয় 'দিশারী' আবাসন। যেখানে ভবঘুরেদের থাকা-খাওয়ার অস্থায়ী ব্যবস্থা রয়েছে। মূলত ৫০ জনের ধারণক্ষমতা থাকলেও বর্তমানে প্রায় ২০ জন আশ্রিত রয়েছেন।

সম্প্রতি আবাসিকদের একাংশের দাবি, সেখানে নিয়মিত পচা ও নষ্ট খাবার পরিবেশন করা হচ্ছে। যার ফলে বাধ্য হয়ে অনেকে স্টেশনে আশ্রয় নিচ্ছেন। এমনকি তাঁদেরকে দিয়ে ভিক্ষা করানোর অভিযোগও সামনে এসেছে। যদিও বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে আবাসন কর্তৃপক্ষ।
ভবঘুরে দুলাল দে জানান, 'আমি প্রায় এক মাস ছিলাম। শুধুমাত্র খাবারের সমস্যার জন্য চলে এসেছি। রীতিমতো গন্ধ বেরোত। একবার রান্না করে ৭ দিন একই খাবার দেওয়া হতো। ওই জায়গায় কেউ বেশিদিন থাকতে পারে না। ১০-১৫ দিন থাকার পরই অনেকে চলে যেতে বাধ্য হয়'।
অন্য ভবঘুরে অনুপ দেবনাথ জানান, 'আমি মোট ১৪ দিন থেকেছি। ওখানকার একজন বয়স্ক কাকা আমাকে নিয়ে গিয়েছিলেন। দিনে ২ বার খাবার দিত। সম্পূর্ণ বাসি খাবার। পেটের দায় বড় দায়, তাই বাধ্য হয়ে খেতে হতো। আমাদের নাম খাতায় নথিভুক্ত হওয়ার পর কিছুদিন যেতে না যেতেই ভিক্ষা করতে বলত'।
পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান, 'ওখানে যতজন থাকেন তাঁদের জন্য ১০% অর্থ সরকার প্রদান করে। তাই সবসময় ৩ বেলা খাওয়ানো সম্ভব হয় না। অনেক সময় সামাজিক সংগঠনগুলি কোনও অনুষ্ঠানের খাবার দেরিতে দিয়ে যায়। হতে পারে তখন সেগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু আবাসনের রান্না করা খাবার বাসি হওয়ার কথা নয়। তবুও বিষয়টি খতিয়ে দেখা হবে'।
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের