নিজস্ব প্রতিনিধি , লাহোর - পাকিস্তান সুপার লিগ নিয়ে জটিলতা বাড়ছে। আইপিএলের জন্য পিএসএল ছেড়েছেন একাধিক ক্রিকেটার। এরপরই ক্রিকেটারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা জানিয়েছে পিসিবি। এবার বিদেশি ক্রিকেটারদের সরাসরি হুমকি দিল পাকিস্তানের জঙ্গি সংগঠন। পাকিস্তানে খেলতে এলে সেখানে যেকোনো সমস্যার মধ্যে পড়তে পারে বলে ক্রিকেটারদের হুমকি দেওয়া হয়েছে।
পিএসএলে থাকা বিদেশি ক্রিকেটারদের হুমকি দিয়েছে পাকিস্তানের এক জঙ্গি সংগঠন।তেহরিক ই তালিবান পাকিস্তান’-এর নেতা জামাত উল আহরার বলেছেন , "আমরা বিশ্বের বাকি সব ক্রিকেট বোর্ডকে সতর্ক করে দিতে চাই। দয়া করে আপনাদের দেশের ক্রিকেটারদের পাকিস্তান সুপার লিগ খেলতে পাঠাবেন না। যদি কারও সঙ্গে কিছু হয়, তা হলে আমাদের কোনও দায় থাকবে না। খেলতে এলে বিপদ হবে।" পাকিস্তান সুপার লিগ না হওয়ার জন্য সমস্ত রকম চেষ্টা করবে বলে জানিয়েছেন আহরার।
উল্লেখ্য , পাকিস্তান লিগ ছেড়ে আইপিএলে চলে এসেছেন ব্লেসিং মুজারাবানি। গত বছর এই কাজ করেছিলেন করবিন বশ। ব্লেসিং মুজারাবানির পাশাপাশি দশুন শনাকাও একই পথে হেঁটেছেন। ক্যারিবিয়ান ক্রিকেটার গুদাকেশ মোতিও পিএসএল থেকে সরে এসেছেন। শ্রীলঙ্কার ক্রিকেটারকে সই করিয়েছে রাজস্থান রয়্যালস। ঘটনার প্রতিবাদ জানিয়েছেন পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। এবারের পিসএলে রয়েছেন ডেভিড ওয়ার্নার , স্টিভ স্মিথের মত তারকারা। আগামী ২৬ শে মার্চ থেকে শুরু হওয়ার কথা এবারের পাকিস্তান সুপার লিগ। ফাইনাল হবে ৩রা মে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের