নিজস্ব প্রতিনিধি, লন্ডন - ক্রিকেট মাঠে বিরাট কোহলির আধিপত্য নতুন কিছু নয়। তবে তার প্রভাব যে ফুটবল বিশ্বের তারকাদের মধ্যেও পৌঁছে গিয়েছে, তারই প্রমাণ দিলেন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেন। IPL-এর মঞ্চে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে শিরোপা জেতানোর পর কোহলির ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে প্রকাশ্যে প্রশংসা করলেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই স্ট্রাইকার।
IPL ফাইনালে দুরন্ত ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন কোহলি। সেই ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান কেন। তিনি আরসিবিকে টানা দ্বিতীয়বার ট্রফি জয়ের জন্য অভিনন্দন জানানোর পাশাপাশি কোহলির ব্যাটিংকেও অসাধারণ বলে উল্লেখ করেন। ক্রিকেটের জনপ্রিয় এই প্রতিযোগিতার ফাইনাল ঘিরে বিশ্বজুড়েই ছিল উন্মাদনা, আর সেই আবহে যোগ দিলেন ইংল্যান্ডের ফুটবল অধিনায়কও। কোহলির পারফরম্যান্স যে কেবল ক্রিকেটপ্রেমীদের নয়, অন্যান্য খেলার তারকাদেরও আকৃষ্ট করেছে, কেনের বার্তায় সেটাই স্পষ্ট।
ম্যাচের পর কোহলি বলেন, "এখনকার ক্রিকেট অনেক দ্রুত বদলাচ্ছে। নতুন প্রজন্মের ক্রিকেটাররা প্রতিনিয়ত নতুন মানদণ্ড তৈরি করছে। সেই চ্যালেঞ্জের সঙ্গে তাল মিলিয়ে নিজেকেও উন্নত করতে হয়। আমি সবসময় চেষ্টা করি কীভাবে আরও ভালো করা যায়।"
ফাইনালে গুজরাটের বোলারদের বিরুদ্ধে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন কোহলি। রান তাড়ার সময় তিনি ও ভেঙ্কটেশ আইয়ার দলের ভিত গড়ে দেন। পরে কয়েকটি উইকেট পড়লেও ম্যাচের নিয়ন্ত্রণ আরসিবির হাতছাড়া হয়নি। শেষ পর্যন্ত জয়সূচক ছক্কা হাঁকিয়ে দলকে ট্রফির দোরগোড়া পেরিয়ে দেন কোহলিই।
তবে সাফল্যের কৃতিত্ব একা নিতে চাননি তিনি। ম্যাচ শেষে কোহলি জানান, এই দলে একাধিক ক্রিকেটার রয়েছেন যারা যে কোনও দিন ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। কিন্তু পরিসংখ্যান ও পারফরম্যান্স অন্য গল্পই বলে। চলতি মরশুমে ৬৭৫ রান, টানা চার বছর ৬০০-র বেশি রান ও ফাইনালে ঝোড়ো অর্ধশতরান- সব মিলিয়ে ‘কিং’ এখনও যে নিজের সিংহাসনে অটুট, তা আবারও প্রমাণ করলেন তিনি। আর সেই মুগ্ধতার তালিকায় এবার নাম লেখালেন হ্যারি কেনও।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের