নিজস্ব প্রতিনিধি , দিল্লি - মাত্র ৪৯ বছর বয়সেই প্রয়াত হলেন কিংবদন্তি শুটার তথা কোচ যশপাল রানা। শুক্রবারে দিল্লির একটি বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আন্তর্জাতিক স্তরে ভারতকে এনে দিয়েছিলেন একাধিক স্বর্ণ পদক। জীবনদশায় জিতেছেন অর্জুন পুরস্কার থেকে দ্রোণাচার্য্য পুরস্কারও। ১৯৯৭ সালে ক্রীড়াতে বিশেষ অবদানের জন্য ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করেন।
সূত্রের খবর, বৃহস্পতিবার জার্মানির মিউনিখ থেকে দেশে ফিরছিলেন যশপাল রানা। দেশে ফেরার সময় বিমানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি করে তাকে দিল্লি বিমানবন্দরে নামানো হয়। নামানোর পর দিল্লির একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয় যশপাল রানাকে। চিকিৎসা চলাকালীন শুক্রবার সকালে হাসপাতালেই তিনি প্রাণ ত্যাগ করেন।

যশপালের প্রথম কোচ ছিলেন তার বাবা নারায়ণ সিং রানা। যিনি ভারতের ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের একজন প্রাক্তন কর্মকর্তা ছিলেন। নারায়ণ সিং রানা ২০০০ সালে উত্তরাখণ্ডের প্রথম ক্রীড়ামন্ত্রীও হয়েছিলেন। যশপাল রানার বোন সুষমা সিং রানা এবং ভাই সুভাষ রানা দুজনেই সফল ও দক্ষ শুটার। স্ত্রী অনুশ্রী বর্মা জাতীয় স্তরের শুটার এবং পরিবেশবিদ। প্রাক্তন স্ত্রী রীনা রানার দুই সন্তান। মেয়ে দেবাংশী রানা এবং ছেলে যুবরাজ রানা। বাবা যশপাল রানার মতই দেবাংশীও শুটিংকে বেছে নেন। যশপাল রানার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে।

১৯৯৪ সালে শুটার হিসেবে আন্তর্জাতিক স্তরে আত্মপ্রকাশ করেন যশপাল রানা। মাত্র কয়েক বছরের মধ্যেই ভারতের অন্যতম সফল শুটার হয়ে ওঠেন। এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস ও এশিয়ান চ্যাম্পিয়নশিপ জুড়ে একাধিক পদক জয় করেন। ১৯৯৪ এর মিলানে অনুষ্ঠিত বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে জুনিয়র বিভাগে বিশ্বরেকর্ড গড়েন। একই বছরের শেষের দিকে, এশিয়ান গেমসে ২৫ মিটার সেন্টার ফায়ার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জয় করেন। ২০০৬ সালের দোহা এশিয়ান গেমসে তিনটি সোনা জিতে নজর কাড়েন। কমনওয়েলথ গেমস ১৯৯৪, ১৯৯৮, ২০০২ এবং ২০০৬ মিলিয়ে তিনি মোট ১৫টি পদক জেতেন। যার মধ্যে ৯টি স্বর্ণ পদক। তিনি কমনওয়েলথ গেমসের ইতিহাসে ভারতের অন্যতম সফল ক্রীড়াবিদ ছিলেন।

একজন সফল খেলোয়াড়ের হিসেবে অবসর নেওয়ার পর, ২০১২ সালে কোচ হিসেবে তার আবির্ভাব হয়। ২০২৪ সালের অলিম্পিকে মনু ভাকরের কোচ নিযুক্ত হন তিনি। প্যারিস অলিম্পিকে মনু ভাকর দুটি ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস গড়েন। ১৮ বছর বয়সেই তিনি অর্জুন পুরস্কারে সম্মানিত হন। এত কম বয়সে ক্রীড়াতে অসামান্য অবদানের জন্য ১৯৯৭ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করে। কোচিং ও নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরী করার জন্য ২০২০ সালে তিনি দ্রোণাচার্য্য পুরস্কার পান। তার অবদান ক্রীড়ামহল চিরকাল মনে রাখবে।

চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের