নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কলকাতা লিগে গত মরশুমেও সুপার সিক্স পর্বে প্রবেশ করতে পারেনি মোহনবাগান। এবারও সেই আশঙ্কা। বুধবার কলকাতা লিগের ম্যাচে কাস্টমসের কাছে হারল সবুজ মেরুন। শেষ মুহূর্তে গোল হজম করে সুপার সিক্সের রাস্তা কঠিন করল তারা।
প্রথমার্ধে কোনো দলই গোলের রাস্তা খুঁজে পায়নি। তবে একাধিক আক্রমণ করে কাস্টমস।দ্বিতীয়ার্ধের সংযোজিত সময়ে বক্সের ডান দিক থেকে বাঁ পায়ের কোনাকুনি শটে মোহনবাগান সুপার জায়ান্টের গোলকিপার দীপ্রভাত ঘোষকে পরাস্ত করেন কাস্টমসের রৌনক পাল। এরপর আর সমতা ফেরাতে পারেনি সবুজ-মেরুন ব্রিগেড। শেষমুহূর্তে গোল হজম করলেও, এদিন মোহনবাগান সুপার জায়ান্টকে বড় লজ্জার হাত থেকে বাঁচান দীপ্রভাত। তিনি একাধিক নিশ্চিত গোল ঠেকিয়ে দেন। তা না হলে বড় ব্যবধানে জয় পেত কাস্টমস।
বুধবার কাস্টমসের কাছে হেরে যাওয়ার ফলে চলতি কলকাতা ফুটবল লিগে গ্রুপ এ-তে ৯ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে মোহনবাগান সুপার জায়ান্ট। ১০ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে ইস্টবেঙ্গল। ১০ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউ আলিপুর সুরুচি সংঘ। ১০ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট পেল কাস্টমসও। তবে সুরুচি সঙ্ঘের চেয়ে গোলপার্থক্যে পিছিয়ে রয়েছে তারা। গ্রুপের শীর্ষে থাকা তিন দল সুপার সিক্সের যোগ্যতা অর্জন করবে।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের