নিজস্ব প্রতিনিধি , কেরল - কলকাতায় আসার আগে ভারতে পদার্পণ করা হচ্ছে না লিওনেল মেসির। কেরলে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। ম্যাচটি বাতিল হওয়ায় ডিসেম্বরের আগে সেই ম্যাচে আসছেন না মেসি। অর্থাৎ , সোজা কলকাতাতেই আসছেন আর্জেন্টাইন তারকা।
শনিবার কেরলের ওই ম্যাচের আয়োজকরা সরকারিভাবে জানিয়ে দিয়েছেন, ফিফার নভেম্বর উইনডোতে ওই ম্যাচ হওয়ার কথা থাকলেও প্রয়োজনীয় অনুমতি মেলেনি। আগামী ১০ থেকে ১৮ই নভেম্বরের মধ্যে ফিফা আন্তর্জাতিক উইনডোতে কেরলে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। যেখানে মেসি ছাড়াও খেলার কথা ছিল রদ্রিগো দে পল, নিকোলাস ওটামেন্ডি, জুলিয়ান আলভারেজদের।
মেসির আগমণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছিল কেরলে। যেখানে স্টেডিয়ামকে নতুন রূপে সাজানো হয়েছে। ৭০ কোটি টাকা খরচ করে বসানো হয়েছে নতুন ফ্লাডলাইট। ঝাঁ-চকচকে আসনের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়। এমনকী দোকানপাটও এক মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সবই বৃথা। সোজা কলকাতাতেই আসছেন লিওনেল মেসি। উল্লেখ্য , আগামী ১২ ই ডিসেম্বর রাতে কলকাতায় পা রাখার কথা মেসির। পরের দিন ঐতিহাসিক যুবভারতী ক্রীড়াঙ্গনে গোট কনসার্টে অংশগ্রহণ করা ছাড়াও আরও কর্মসূচি রয়েছে মেসির।
ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সম্পর্কের নতুন অধ্যায়, ভবিষ্যৎ পরিকল্পনায় নজর দুই বোর্ডের
ক্রিকেটের পর কি রেসিং ট্র্যাক? ধোনির নতুন অবতারে মুগ্ধ নেটদুনিয়া
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের