6a3e3d96b9b21_Gallery_1782463826823
জুন ২৬, ২০২৬ দুপুর ০২:৩৪ IST

কলকাতার পর আর্জেন্টিনাতেও বিতর্ক! মেসির নতুন মূর্তি দেখে হাসাহাসি নেটদুনিয়ায়

নিউজ ডেস্ক - লিওনেল মেসির ফুটবল জাদু নিয়ে কোনও প্রশ্ন নেই। তবে তাঁর মূর্তি নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। কলকাতার লেকটাউনের পর এবার আর্জেন্টিনাতেও সমালোচনার মুখে পড়েছে মেসির একটি বিশালাকার ভাস্কর্য। বিশ্বকাপ চলাকালীন উন্মোচিত হওয়া সেই মূর্তির মুখাবয়ব নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল আলোচনা।

বিশ্বকাপের মাঝেই গত ১৬ জুন আর্জেন্টিনার পাতাগোনিয়া অঞ্চলে মেসির একটি মূর্তি উন্মোচন করা হয়। এই প্রতিকৃতিটি ৮৫ ফুট উঁচু। ভাস্কর্যটি তৈরি করতে প্রায় ৭০ টন লোহা ও ইস্পাত ব্যবহার করা হয়েছে। সেখানে বিশ্বকাপ ট্রফির পাশে হাঁটু গেড়ে বসে থাকা অবস্থায় দেখানো হয়েছে আর্জেন্টাইন অধিনায়ককে। তাঁর দুই হাত সামনের দিকে প্রসারিত রয়েছে। ব্যস্ত সড়কের ধারে এই মূর্তি বসানো হয়েছে। পথচলতি মানুষকে স্বাগত জানানোর উদ্দেশ্যে এটি করা হয়। তবে উদ্বোধনের পর থেকেই শুরু হয়েছে বিতর্ক।

অনেকের দাবি, মূর্তির মুখের সঙ্গে এলএম১০-এর খুব একটা মিল নেই। আবার কারও মতে, কোমর থেকে নীচের অংশ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ভারী দেখানো হয়েছে। ফলে সেটি ফুটবল তারকার আসল শারীরিক গঠনের সঙ্গে মেলে না। সমালোচকদের একাংশের বক্তব্য, দেখে মনে হচ্ছে যেন অন্য কাউকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে বসানো হয়েছে। যদিও মূর্তির সমর্থকদের দাবি, এত বড় আকারের ভাস্কর্যে বাস্তব রূপ হুবহু ফুটিয়ে তোলা সবসময় সম্ভব হয় না। এর মধ্যে কিছু পার্থক্য থাকতেই পারে। তাঁদের মতে, মূর্তিটি দেখলেই সহজে বোঝা যায় এটি মেসিরই প্রতিকৃতি।

এই বিতর্ক অবশ্য নতুন নয়। গত বছরের ডিসেম্বরে কলকাতার লেকটাউনে মেসির ভারত সফর উপলক্ষ্যে একটি মূর্তি বসানো হয়। সেই মূর্তির মুখাবয়ব নিয়েও ব্যাপক সমালোচনা হয়েছিল। অনেকেই বলেছিলেন, সেটির সঙ্গে প্রিয় খেলোয়াড়ের চেহারার মিল খুঁজে পাওয়া কঠিন। পরে নিরাপত্তাজনিত কারণে সেই কাঠামো সরিয়ে নেওয়া হয়। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে। পাতাগোনিয়ার প্রবল বাতাস সহ্য করার মতো শক্ত ইস্পাত দিয়ে এটি তৈরি করা হয়েছে। প্রায় ১৮ মাস ধরে কাজ করে স্থানীয় শিল্পী অলদো বেরোইসা এটি নির্মাণ করেছেন। আকার ও উচ্চতার দিক থেকেও এটি আগের বহু মেসি-মূর্তিকে ছাপিয়ে গেছে।

তবে ভাস্কর্য নিয়ে আলোচনা চললেও মাঠে তার কোনও প্রভাব পড়েনি। চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন মেসি। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করার পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষেও জোড়া গোল করেছেন তিনি। আর্জেন্টিনার প্রথম দুই ম্যাচে হওয়া ৫টি গোলই এসেছে তাঁর পা থেকে। বর্তমানে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনেও রয়েছেন তিনি। পাশাপাশি সোনার বুটের দৌড়েও সবার উপরে রয়েছেন অধিনায়ক। তাই বিতর্ক থাকলেও, আরও একবার মেসির হাত ধরেই বিশ্বজয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা।

আরও পড়ুন

ছিটকে গেলেন বুমরাহ! শ্রীলঙ্কা সফরের আগে নতুন চিন্তায় টিম ইন্ডিয়া
আগস্ট ০৩, ২০২৬

চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির

লড়াই এখনও শেষ হয়নি! ব্রিজভূষণ মুক্তি পেতেই ঘোষণা বিনেশ ফোগতের
আগস্ট ০৩, ২০২৬

আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত

গ্লাসগো থেকে আহমেদাবাদ! শতবর্ষের কমনওয়েলথের দায়িত্ব ভারতের হাতে
আগস্ট ০৩, ২০২৬

সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত

অলিম্পিক্সে সোনা জয়ীর পাশে দাঁড়াল না দেশ! নাদিমের ব্যর্থতায় কাঠগড়ায় পাকিস্তান
আগস্ট ০৩, ২০২৬

কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা

কমনওয়েলথ টেবল টেনিসে ভারতের সোনার ঝড়! এশিয়াডের আগে বঙ্গ তারকাদের নজরকাড়া সাফল্য
আগস্ট ০৩, ২০২৬

৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও

লভলিনার প্রতিবাদে কাজ! ভারতের বিকৃত মানচিত্র নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইল রেস্তোরাঁ
আগস্ট ০৩, ২০২৬

আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট

২০০৮-এ সাইনা, ২০২৬-এ তন্বী! ১৮ বছর পর তাইপেই ওপেন মুকুট ভারতের
আগস্ট ০২, ২০২৬

১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে

রেস্তোরাঁর ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! মেজাজ হারালেন অলিম্পিক পদকজয়ী লভলিনা
আগস্ট ০২, ২০২৬

উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া

আন্তর্জাতিক মঞ্চে রুপো, তবু অনিশ্চিত বঙ্গকন্যা অনামিকার কমনওয়েলথ স্বপ্ন! অর্থের অভাবে চিন্তায় পরিবার
আগস্ট ০২, ২০২৬

এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা

বক্সারদের দাপটে ইতিহাস ভারতের! একদিনে এল ৮ সোনা, বাজিমাত ৭ জনের
আগস্ট ০২, ২০২৬

রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি

জুডোয় ভারতের দুরন্ত দাপট! ২ সোনার পর রুপো জিতলেন ইয়ামিনী
আগস্ট ০১, ২০২৬

একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো

বক্সিংয়ে জোড়া সোনা ভারতের! প্রীতি-জ্যাসমিনের দাপটে কমনওয়েলথে উচ্ছ্বাস
আগস্ট ০১, ২০২৬

রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত

বাবা ছিলেন সাইকেল মেকানিক! দারিদ্র্য পেরিয়ে গ্লাসগোয় সোনা জিতলেন অস্মিতা
আগস্ট ০১, ২০২৬

শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার

বাঙালি অস্মিতার সোনার ইতিহাস! জুডোয় প্রথমবার চ্যাম্পিয়ন ভারত
আগস্ট ০১, ২০২৬

কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে

শ্রীলঙ্কার কাছে থামল নীরজের সোনার স্বপ্ন! জ্যাভলিনে রুপো, ব্রোঞ্জে উজ্জ্বল যশবীর
আগস্ট ০১, ২০২৬

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের