68f389c097844_WhatsApp Image 2025-10-18 at 08.33.23
অক্টোবর ১৮, ২০২৫ বিকাল ০৬:০৬ IST

কল্যাণের মতন ছুঁচোদের পাত্তা দেবেন না, এদের মাড়িয়ে যেতে হয় , শ্রীরামপুরে কল্যাণের গড়ে কটাক্ষ সুকান্তের

নিজস্ব প্রতিনিধি , হুগলী - আসন্ন ভোটের আবহেই ফের উত্তপ্ত শ্রীরামপুর। বাকযুদ্ধে জড়িয়ে পড়লেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কটাক্ষ ও পাল্টা কটাক্ষে দুই পক্ষের রাজনৈতিক সংঘাত তুঙ্গে।

সূত্রের খবর, বিতর্কের সূত্রপাত শুক্রবার থেকে। শুক্রবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদারের SIR নিয়ে করা মন্তব্যের পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ' সুকান্ত শ্রীরামপুরে আসলে ও বেরোতে পারবেনা।' কল্যাণের করা এই চ্যালেঞ্জ গ্রহণ করে সুকান্ত মজুমদার শনিবার শ্রীরামপুরে বাইক মিছিল করে রাজনৈতিক শক্তি প্রদর্শন করেন। বিজেপি ঝান্ডা হাতে নিয়ে বাইক মিছিল করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। এরপর শ্রীরামপুরের বৈদ্যবাটিতে কর্মী সম্মেলন করেন। সেখান থেকেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে সুকান্ত বলেন, ' গতকাল তো খুব বড় বড় কথা বলেছিলেন এখনতো বাইক নিয়ে আসার সময় সারা রাস্তায় কোথাও দেখলাম না কল্যাণ দাকে। আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দম্ভ চূর্ণ করে যাঁরা এখানে উপস্থিত হয়েছেন, তাঁদের কুর্নিশ জানাই।'

কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো ব্যাঙ্গাত্মক সুরে কটাক্ষ করে সুকান্ত বলেন, ' কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণ গেছে কাদের বাড়ি? আয় কল্যাণ দেখে যা বিজেপির ক্ষমতা। ভেবেছিলাম আজ রাস্তায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকবে কিন্তু দেখতে পেলাম না। ফাঁকা কলসি কোর্টে বাজে বেশি। কল্যাণ বন্দোপাধ্যায়ের মতো ছুঁচোদের ভয় পাবেন না, এদের মাড়িয়ে যেতে হয়।'

সুকান্ত মজুমদার আরও বলেন, ' আজ কর্মীরা ঝান্ডা ডান্ডা দুই-ই এনেছে। এই ঝান্ডা আর ডান্ডা দুটোরই জবাব তৃণমূলকে দিতে হবে। আমরা সারাজীবন মাঠে ঘাটে ঘুরে এসেছি। এতোই যদি হিম্মত থেকে থাকে তৃণমূলের নেতাদের মধ্যে পুলিশ ছাড়া আসুক আমাদের সামনে তারপর ভারতীয় জনতা পার্টির লোকেরা বুঝে যাবে।'

এর জবাবে পাল্টা দেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কড়া ভাষায় তিনি বলেন, ' আমি তো আর বেকার লোক নই যেখানে সেখানে যখন তখন ঘুরে বেড়াবো। ক্ষ্যাপা শিয়ালের মতন ঘুরে বেড়াচ্ছে এখন। আমি এখনও বলছি ও SIR করে একটা লোকের নাম কেটে শ্রীরামপুরে CISF নিয়ে এসে একজনকে গুলি করে দেখুক ওকে এখান থেকে বাড়ি ফিরে যেতে দেবো না। ওর বাবা নরেন্দ্র মোদিও পারবে না ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে। ছুঁচো মেরে হাত গন্ধ করতে চাইনা আমি।'

কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'সুকান্ত তুই আয় ঝান্ডা নিয়ে আয় তোকে ঝান্ডা কোথায় পুঁততে হয় আমি দেখিয়ে দেবো। মোদি আছে বলে এগুলো এখন রয়েছে। মোদি না থাকলে কবে সুকান্তদেরকে কুকুর বিড়াল টেনে নিয়ে যেতো।'

আরও পড়ুন

সুকটাবাড়িতে জমি বিবাদে রক্তাক্ত সংঘর্ষ , আহত ৩
আগস্ট ০৪, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়

পরীক্ষা চলাকালীন সপ্তম শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু, চাঞ্চল্য দিনহাটায়
আগস্ট ০৪, ২০২৬

পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়

সিতাই সীমান্তে উদ্ধার ৫০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ , গ্রেফতার ১
আগস্ট ০৪, ২০২৬

৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার

বাম আমলের তৈরি রাস্তাতেই ভরসা ! বেহাল পথে নিত্য দুর্ভোগে ক্ষোভে ফুঁসছে গুড়া দিঘির পাহাড়বাসী
আগস্ট ০৪, ২০২৬

বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের