নিজস্ব প্রতিনিধি, দিল্লি - নতুন কোচের ভূমিকায় এসেই চমক দিয়েছেন খালিদ জামিল। তবে এই চমক হয়ত আশা করেননি ভারতীয় ফুটবল সমর্থকরা। আগামী ২৯শে আগষ্ট থেকে শুরু হতে চলেছে নেশনস কাপ। সেই উদ্যেশ্যে ৩৫ জনের দল ঘোষণা করেছেন খালিদ। তবে এই বিরাট সংখ্যক ফুটবলারদের মধ্যে জায়গা পাননি ভারতীয় ফুটবলের প্রাণভোমরা।
নেশনস কাপের ৩৫ জনের দলের মধ্যে নেই সুনীল ছেত্রী। ৯৫টি গোল করা অভিজ্ঞ ছেত্রীকে বাদ দিয়ে একাধিক নতুন ফুটবলারের নাম ঘোষণা করেছেন জামিল। ৩৫ জনের দলে মোহনবাগানের সাত ও ইস্টবেঙ্গলের তিন ফুটবলার রয়েছেন। ৩৫ জন ফুটবলারকে জাতীয় শিবিরে ডাক দিয়েছেন নতুন কোচ।
সবুজ-মেরুন ডাক পেয়েছেন বিশাল কাইথ, অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, আপুইয়া, লিস্টন কোলাসো, মনবীর সিংহ ও সাহাল আব্দুল সামাদ। ইস্টবেঙ্গলের আনোয়ার আলি, জিকসন সিংহ ও নাওরেম মহেশ সিংহকে ডেকেছেন খালিদ। ইতিমধ্যেই ২২ জন ফুটবলার জাতীয় শিবিরে যোগ দিয়েছেন। ইস্টবেঙ্গল মোহনবাগানের ১০ জন ছাড়াও আরও ৩ ফুটবলার ডুরান্ড কাপে ব্যস্ত। প্রতিযোগিতা শেষ হলেই তারা যোগ দেবেন জাতীয় দলে।
২০২৪ সালেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন সুনীল। তবে প্রাক্তন কোচ মানোলো মার্কেজের অনুরোধে অবসর ভেঙে বুট পড়েন। এরপর ৪টি ম্যাচে মাত্র ১টি গোল এসেছে তার পা থেকে। তাই সাম্প্রতিক ছন্দের জেরেই হয়তো সুনীলকে দলে রাখতে চাইছেন না জামিল। এগিয়ে রাখছেন দেশকেই। নতুন কিছু তারকদের নিয়ে দল গোছাতে চাইছেন তিনি।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের