নিজস্ব প্রতিনিধি , পার্থ - চ্যাম্পিয়ন্স ট্রফির ২২৪ দিন বাদে ভারতের জার্সি গায়ে নামতে চলেছেন রোহিত শর্মা বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটের দুই প্রাণভোমরাকে সম্ভবত শেষবার একসঙ্গে দেখতে চলেছে অস্ট্রেলিয়া। এমনই দাবি করেছেন বিশ্বকাপজয়ী অজি প্যাট কামিন্স। ২০২৩ সালে ট্রাভিস হেডের ফাইনালের সেই ইনিংস এখনও ভারতীয় সমর্থকদের সামনে দুঃস্বপ্ন। এমনকি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইনিংসও ছিল বিধ্বংসী। তাই হেড ভারতীয় ক্রিকেটের দুঃস্বপ্ন। তবে সিরিজ শুরুর আগে রোহিত বিরাটের প্রশংসা করেছেন বাঁ-হাতি ওপেনার।
ট্রাভিস হেড বলেছেন , "ভারতের হয়ে কোহলি ও রোহিতের প্রদর্শন অসাধারণ। সাদা বলের ক্রিকেটে দু’জনেই অসামান্য। কোহলি সম্ভবত সর্বকালের সেরা সাদা বলের ক্রিকেটার। রোহিত খুব পিছিয়ে নেই। ওপেনার হিসাবে বিশ্ব ক্রিকেটে নিজের জমি শক্ত করে ফেলেছে রোহিত। ওপেনার রোহিতের কীর্তির প্রতি আমি শ্রদ্ধাশীল। একটা সময় সত্যিই ওদের অভাব অনুভব করব আমরা। তবে আমার মনে হয় ওরা দু’জনেই ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত খেলবে। ওরা নিশ্চই বিশ্বকাপ খেলার চেষ্টা করবে। ওরা যে এখনও খেলছে, এটা সত্যিই ভারতীয় ক্রিকেটের জন্য ভীষণ উপকারী।"
উল্লেখ্য , প্যাট কামিন্স বলেছেন , "গত ১৫ বছরে ভারতের সব দলে থেকেছে বিরাট এবং রোহিত। অস্ট্রেলিয়ার মানুষ এবারই হয়তো শেষ বার ওদের দেখতে চলেছে। দু’জনেই ভারতের চ্যাম্পিয়ন ক্রিকেটার। সকলেই ওদের সমর্থক। যখনই ওরা খেলে, সকলে খেলা দেখার জন্য মুখিয়ে থাকে। সাদা বলের সিরিজ়ে খেলতে পারব না ভেবে লজ্জিত। প্রচুর মানুষ মাঠে আসবেন। অস্ট্রেলিয়ায় ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে। যে কোনও ম্যাচেই খেলতে না পারলে খুব খারাপ লাগে। তবে এত বড় সিরিজ়ে খেলতে না পারার ব্যাপারটা হজম হচ্ছে না।"
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা