নিজস্ব প্রতিনিধি , পার্থ - আগামী ১৯ শে অক্টোবর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া একদিনের সিরিজ। চ্যাম্পিয়ন্স ট্রফির ২২৪ দিন পর ভারতের জার্সি গায়ে মাঠে নামতে চলেছেন বিরাট কোহলি। বিরাট ছাড়াও রোহিতকে নিয়েও উন্মাদনা তুঙ্গে। খ্যাতি লাভের পরেই বিরাটকে নিয়ে বাইরের দেশগুলিতে রীতিমত উৎসব। এবার অবসর জল্পনা তুঙ্গে থাকার পর থেকেই যেন বিরাটের প্রতি ভালবাসার জোয়ার বেড়েছে অস্ট্রেলিয়ায়।
পার্থে অনুশীলন শুরু করে দিয়েছে ভারতীয় দল। সেই অনুশীলনেই এই খুদে সমর্থক বিরাটের সই নিতে মাঠে আসেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে কোহলির উদারতার নিদর্শন পাওয়া গেছে। ভিডিওতে দেখা গেছে, অনুশীলনের পর এক খুদে ভক্ত কোহলির কাছে যায়। একটি ছোট ব্যাটে তাকে সই করে দেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। আনন্দে আত্মহারা হয়ে মাঠে দৌড়াতে শুরু করেন। এমনকি মাঠে গড়াগড়িও খায় খুদে।
এর আগে একটি ভিডিওয় দেখা যাচ্ছে , টিম হোটেলের বাইরে ভারতীয় দলের বাসের কাছে অপেক্ষারত এক পাকিস্তানি যুবককে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সহ ভারতের জার্সিতে সই করে দেন কোহলি। ওই যুবক হিটম্যান রোহিত শর্মারও সই নিয়েছিলেন। উল্লেখ্য , ওয়ান ডে সহ টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। এখন শুধুই একদিনের সিরিজ খেলছেন।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের