নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বাইশ গজে বিরাট কোহলি শিখর ধাওয়ানের সম্পর্ক নিয়ে কোনো নেতিবাচক চর্চা নেই। কখনোই তাদের মধ্যে উত্তপ্ত আবহাওয়ার সৃষ্টি হয়নি। তবে হঠাৎই বিরাট কোহলির সঙ্গে বিবাদের কথা জানালেন প্রাক্তন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। দক্ষিণ আফ্রিকা সফরে নাকি দুই তারকার মধ্যে সাজঘরে বিবাদ সৃষ্টি হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাটের সঙ্গে ঝগড়ার কথা প্রকাশ্যে আনলেন শিখর।
এক সাক্ষাৎকারে ধাওয়ান বলেছেন, "বিরাটের সঙ্গে এক বার ভাল ঝগড়া হয়েছিল। গা ঘামানোর সময় সকলে ফুটবল খেলছিলাম। দু’জনে একে অপরকে কাঁধ দিয়ে ধাক্কা দিয়েছিলাম। তারপর দু’জনেই রেগে গিয়েছিলাম। এর পর ওয়ার্ম-আপে আমরা ফুটবল খেলাই ছেড়ে দিয়েছিলাম। না হলে কারও না কারও মধ্যে রোজ ঝগড়া লাগত। দলের অনেকেই আগ্রাসী ছিল।"
ধাওয়ান আরও বলেছেন , "দক্ষিণ আফ্রিকায় খেলছিলাম আমরা। বিরাটের জন্য রান আউট হয়ে গিয়েছিলাম। সেই মুহূর্তে প্রচণ্ড রাগ হয়েছিল। সে বার আইপিএল নিলামটাও ভাল যায়নি আমার। মেনে নিতে পারিনি। তাই মাঠে বিনা দোষে আউট হয়ে সব রাগ যেন বেরিয়ে এসেছিল। কোহলিকে অনেক কথা শুনিয়েছিলাম। সাজঘরে গিয়েও রাগ কমেনি। তবে আমাদের মধ্যে এটুকু বোঝার মতো ক্ষমতা রয়েছে। জানতাম ইচ্ছাকৃত নয়। ক্রিকেটে এ রকম হয়েই থাকে।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের