নিজস্ব প্রতিনিধি , হুগলী - ফের উত্তপ্ত কোন্নগর। শনিবার গভীর রাতে দুষ্কৃতীদের হুমকির মুখে পড়লেন কোন্নগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তী। বাড়ির সামনে গিয়ে খুন ও বোমা মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একাধিক দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তীর অভিযোগ, শনিবার রাতে কয়েকজন দুষ্কৃতী একটি লাল রঙের গাড়িতে করে তার বাড়ির সামনে এসে খুন ও বোমা মারার হুমকি দেয়। সেই সময় তিনি বাড়িতে না থাকলেও পরিবারের সদস্যরা তাকে ফোন করে ঘটনার কথা জানান। পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কয়েকজন অভিযুক্তকে শনাক্ত করেছেন বলেও দাবি করেন তিনি। ঘটনার পর রবিবার সকালে উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল কাউন্সিলর। থানায় এসে তিনি জানান, অতীতেও তার উপর হামলার চেষ্টা হয়েছিল।
এই ঘটনায় অভিযোগের তির উঠেছে তৃণমূল যুবনেতা ঘনিষ্ঠ দিব্যেন্দু ভট্টাচার্যের দিকে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন দিব্যেন্দু ভট্টাচার্য। তিনি দাবি করেন, ' এটা পুরোপুরি মিথ্যা অভিযোগ। ওই কাউন্সিলর আসলে বিজেপির সঙ্গে যুক্ত। তৃণমূলের নাম ব্যবহার করছেন মাত্র। ঘটনার সময় আমি শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে ছিলাম। আমাদের এক পার্টি কর্মীর বাবার চিকিৎসা চলছিল।'
এদিকে এই ঘটনাকে হাতিয়ার করে শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। স্থানীয় বিজেপি নেতার বক্তব্য, ' মারছো তৃণমূল আর মরছেও তৃণমূল। আর এইসব কিছুর পিছনে রয়েছে তোলাবাজি। যে দলের কোনো সঠিক নেতৃত্ব নেই সেই দল কতটাই বা কি করবে। সরকারি সম্পত্তি লুটে খাচ্ছে, সাধারণ মানুষ সবটাই বুঝে গেছে। আর তাই ২৬ এর নির্বাচন এই তৃণমূলের বিসর্জন নিশ্চিত। যে কাউন্সিলরের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে। তার বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে। এলাকাবাসী তাকে কোনোভাবেই পছন্দ করছে না।'
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের