নিজস্ব প্রতিনিধি , নদীয়া - চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পরীক্ষায় সফল হয়ে শান্তিপুরের মুখ উজ্জ্বল করলেন তাঁতশিল্পী পরিবারের ছেলে সৌম্যদীপ প্রামাণিক। এই সাফল্যের পর বড় সংস্থায় চাকরির সুযোগও এসেছে তার সামনে। কিন্তু সেই পথ ছেড়ে নিজের এলাকায় থেকেই কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ক্ষুদ্র ব্যবসায়ী, তাঁতশিল্পী, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে শান্তিপুরের তাঁত শিল্পকে এগিয়ে নেওয়াই এখন তার লক্ষ্য।
তাঁত বুনে সংসার চালিয়ে ছেলেকে উচ্চশিক্ষিত করার স্বপ্ন দেখেছেন বাবা দেবাশীষ প্রামাণিক। দীর্ঘ পরিশ্রমের পর সেই স্বপ্ন পূরণ করেছেন সৌম্যদীপ। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার কঠিন পথ সফলভাবে শেষ করে তিনি এলাকার মানুষের মুখ উজ্জ্বল করেছেন। তার এই সাফল্যে খুশির পরিবেশ তৈরি হয়েছে গোটা শান্তিপুরে।

পড়াশোনার পাশাপাশি গান, কবিতা, বাদ্যযন্ত্র চর্চাতেও সমান আগ্রহ রয়েছে সৌম্যদীপের। তার মতে, মানসিকভাবে সুস্থ থাকলে পড়াশোনায় মনোযোগ বাড়ে। তাই পড়াশোনার সঙ্গে সংস্কৃতি চর্চাকেও সমান গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। নিজের সাফল্যকে সমাজের কাজে লাগিয়ে শান্তিপুরের উন্নয়নে ভূমিকা রাখাই এখন তার সবচেয়ে বড় কাজ।
সৌম্যদীপ জানিয়েছেন, ছোট থেকে বড় সব ব্যবসায়ীকে সঠিক ট্যাক্স ব্যবস্থা সম্পর্কে সচেতন করতে চান তিনি। সাধারণ মানুষের মনে এই পেশা নিয়ে যে অযথা ভয় রয়েছে, সেটিও দূর করতে চান। ভবিষ্যতে নিজের স্বাধীন ফার্ম গড়ে তুলে আইনি পথে ব্যবসা পরিচালনায় সহযোগিতা করার পরিকল্পনা নিয়েছেন। নতুন প্রজন্মের পড়ুয়াদেরও এই পেশায় আসতে উৎসাহ দিতে চান সৌম্যদীপ।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের