6a6ee12e2105b_Gallery_20260802_1785651485
আগস্ট ০২, ২০২৬ দুপুর ১১:৪৮ IST

৫০ বছরের অপেক্ষার অবসান! রুদ্রনীলের উদ্যোগে কোণায় শুরু রাস্তার কাজ

নিজস্ব প্রতিনিধি , হাওড়া - দীর্ঘদিনের সমস্যার সমাধানের পথে কোনা ভূতবাগান এলাকা। খালপাড়ের বাসিন্দাদের যাতায়াতের দুর্ভোগ কমাতে শুরু হল নতুন ঢালাই রাস্তা তৈরির কাজ। শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষের উদ্যোগে শুরু হয়েছে এই নির্মাণকাজ। বহুদিনের দাবি পূরণ হতে চলায় খুশি স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোনা ভূতবাগান খালপাড় এলাকার ৫০ নং ওয়ার্ডে প্রায় ৫ দশক ধরে কোনও স্থায়ী পাকা রাস্তা ছিল না। বাধ্য হয়ে ভাঙাচোরা পথ দিয়েই যাতায়াত করতেন এলাকার মানুষ। এর জেরে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটত। বর্ষার সময়ে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত। রাস্তায় জল জমে যেত। চলাচলে সমস্যায় পড়তেন বাসিন্দারা। বিশেষ করে খালপাড় এলাকার মানুষের দুর্ভোগ ছিল দীর্ঘদিনের।

স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে রাস্তার দাবিতে সরব হলেও স্থায়ী সমাধান হয়নি। শুধু মিলেছে প্রতিশ্রুতি। সমস্যার কথা জানার পর নতুন রাস্তা তৈরির উদ্যোগ নেন বিধায়ক রুদ্রনীল ঘোষ। তাঁর উদ্যোগেই শনিবার থেকে শুরু হয়েছে কংক্রিটের রাস্তা তৈরির কাজ। প্রায় ৫৫০ মিটার দীর্ঘ এই রাস্তা তৈরি হলে এলাকার যাতায়াত ব্যবস্থা অনেকটাই উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আরতি মণ্ডল বলেন, 'এত বছর পরে মনে হচ্ছে আমাদের সমস্যার সমাধান হচ্ছে। ভোট দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছি বলে মনে হচ্ছে। দীর্ঘদিন ধরে সমস্যার কথা জানানো হলেও আগের সময়ে তেমন কোনও কাজ হয়নি। শুধুই আশ্বাস দেওয়া হয়েছিল। এবার বাস্তবে কাজ শুরু হয়েছে'।

এই বিষয়ে রুদ্রনীল ঘোষ বলেন, 'মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। উন্নত হাওড়া গড়তে বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজ চলছে। কোনা ভূতবাগানের এই রাস্তার কাজও সেই উদ্যোগের অংশ'।

স্থানীয় বিজেপি নেতা মনোজ গোস্বামী জানান, 'প্রায় ৫০ বছর পরে এই এলাকায় ঢালাই রাস্তা তৈরি হচ্ছে। মোট দৈর্ঘ্য প্রায় ৫৫০ মিটার। দীর্ঘদিনের সমস্যা এবার মিটবে বলে আশা করছি'।

আরও পড়ুন

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

গভীর রাতেও মিলবে বাস পরিষেবা , বিরাট ঘোষণা পরিবহণ মন্ত্রীর
আগস্ট ০২, ২০২৬

এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন

মুচলেকার পরও ঘরে বসে চলছে টাকা নিয়ে প্রাইভেট টিউশন! নির্লজ্জ্ব স্কুলের শিক্ষকের বিরুদ্ধে নির্দেশ অমান্যের অভিযোগ
আগস্ট ০১, ২০২৬

সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের