নিজস্ব প্রতিনিধি , লাহোর - পাকিস্তান ক্রিকেট মানেই বিতর্ক। একাধিকবার গড়াপেটার অভিযোগ উঠেছে এই দেশের বিরুদ্ধে। এবার ফের তেমনই বিতর্কে জড়িয়েছে পাকিস্তান ক্রিকেট। বিতর্কের সূত্রপাত , পাকিস্তানের একটি ঘরোয়া টি টোয়েন্টি লিগ থেকে। যেখানে একটি নো বল নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে। গড়াপেটার অভিযোগ উঠছে ক্রিকেটারের বিরুদ্ধে।
সূত্রের খবর , শনিবার পাকিস্তানের জাতীয় টি-২০ লিগের ম্যাচে মুখোমুখি হয় করাচি ও লাহোর। ওই ম্যাচে এক ওভারে ২১ রান দেন করাচির পেসার আসাদ আখতার। সেই ওভারে দু’টি ওয়াইড সহ দু’টি নো বল করেন। তার মধ্যে একটি নো বল নিয়ে শুরু হয়েছে বিতর্ক।২০১০ সালে গড়াপেটার স্মৃতি উস্কে দিচ্ছে এই নো বল।
নো বলের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে , ক্রিজ থেকে অনেকখানি বেরিয়ে রয়েছে বোলারের পা। সচরাচর বোলারের পা এতখানি বেরিয়ে আসে না ক্রিজ থেকে। তাই বোলারের বিরুদ্ধে প্রশ্ন তবে কি গড়াপেটা করে ইচ্ছাকৃত নো বল করেছেন এই পেসার।
উল্লেখ্য , ২০১০ সালে ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল পাকিস্তান। লর্ডসে টেস্ট চলাকালীন একাধিকবার নো বল করেন দুই পেসার মহম্মদ আমির এবং মহম্মদ আসিফ। তৎকালীন পাক অধিনায়ক সালমান বাটের নেতৃত্বেই নো বল করেন তারা। এরপর তিন পাক ক্রিকেটারকে শাস্তি দিয়ে নির্বাসনে পাঠায় আইসিসি।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের