নিজস্ব প্রতিনিধি, মেলবোর্ন - অস্ট্রেলিয়ান ক্রিকেটে যুগাবসান। প্রয়াত প্রাক্তন অধিনায়ক তথা কোচ বব সিম্পসন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৯ বছর। শনিবার অস্ট্রেলিয়ার সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ান ক্রিকেটে অন্যতম।প্রভাবশালী নাম বব সিম্পসন। ১৯৫৭ থেকে ১৯৭৮ পর্যন্ত খেলেছেন ৬২ টেস্ট। ৪৬.৮১ গড়ে করেছেন ৪ হাজার ৮৬৯ রান।প্রথম শ্রেণির ক্রিকেটে ২১০২৯ রান সহ ৩৪৯টি উইকেট নিয়েছেন তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি লেগ স্পিন করতেন বল হাতে নিয়েছেন ৭১টি উইকেট। শুধু তাই নয় ফিল্ডিংয়েও দুর্দান্ত ছিলেন তিনি। স্লি ফিল্ডার হিসেবে খ্যাতি রয়েছে তার। ১১০টি ক্যাচ তালুবন্দী করেছেন।
১৯৬৮ সালে প্রথমবার অবসর ঘোষণা করেন। তার আগে ৫০টি টেস্টের মধ্যে ২৯টি ম্যাচে অধিনায়ক ছিলেন। পরবর্তী সময় অবসর ভেঙে ১৯৭৭ সালে ৪১ বছর বয়সে ফের টেস্ট দলে ফেরেন। সব মিলিয়ে অধিনায়ক হিসেবে ৩৯টি ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন সিম্পসন। টেস্টে ১০টি সেঞ্চুরির মালিক তিনি।
১৯৬৪ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে ৩১১ রানের ঐতিহাসিক ইনিংস খেলেন যা তাঁর জীবনের সেরা। শুধু খেলোয়াড় হিসেবে নন কোচিংয়েও দারুণ ভূমিকা পালন করেছেন সিম্পসন। ১৯৮৬ সালে কোচের দায়িত্ব নিয়ে অধিনায়ক অ্যালান বোর্ডারের সঙ্গে হাত মিলিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেটকে নতুন পথ দেখান।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের