নিজস্ব প্রতিনিধি, মুম্বই - ঋষভ পন্থের চোট থেকে শিক্ষা নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বৈধ পরিবর্ত ক্রিকেটার নামানোর জল্পনার মাঝেই বিরাট পদক্ষেপ নীল বিসিসিআই। সময়ের থেকেও তারা যে এগিয়ে তা এদিন স্পষ্ট। আসন্ন মরশুমে লাল বলের ক্রিকেটে কোনো খেলোয়াড় গুরুতর চোট পেয়ে মাদ বাইরে গেলে পরিবর্ত ক্রিকেটার নামাতে পারবে দলগুলি। শুধু তাই নয়, এরপরেও রয়েছে চমক। সফল জল গৌতম গম্ভীরের আবেদন।
পরিবর্ত ক্রিকেটার হিসেবে নেমে শুধু ফিল্ডিং নয়, ব্যাটিং বোলিংও করতে পারবে সেই খেলোয়াড়। তবে ম্যাচ রেফারি আগে সমস্ত বিষয় খতিয়ে দেখবে, তারপরেই সে অনুমতি দিলে তবে নামানো যাবে বিকল্প খেলোয়াড়। বোর্ডের তরফে জানানো হয়েছে, চোট যদি ম্যাচ চলাকালীন অথবা খেলার নির্ধারিত সময় পায় তবেই সিরিয়াস ইনজুরি রিপ্লেসমেন্ট নিয়মানুযায়ী নতুন খেলোয়াড় নামানো যাবে। সম্প্রতি হায়দরাবাদে আম্পায়ারদের সেমিনারে এই ব্যাপারে নিশ্চিত করা হয়েছে।
এই নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটার চোট পেয়ে বাকি ম্যাচে যদি আর না খেলার মতো অবস্থায় থাকেন তাহলে ‘এসআইআর’-এর আবেদন করা যাবে। তবে আম্পায়ারেরা সংশ্লিষ্ট ক্রিকেটারের চোট খতিয়ে দেখে ম্যাচ রেফারি সহ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করতে পারেন। ওই ক্রিকেটারের দলের ম্যানেজারকে সরকারি ভাবে ‘এসআইআর’-এর আবেদন করতে হবে। যেকোনো ক্রিকেটার নয়, যিনি চোট পেয়েছেন, তার সমান দক্ষতা সম্পন্ন কোনও খেলোয়াড়কেই পরিবর্ত হিসাবে নামানো যাবে।
ম্যাচের আগে পরিবর্ত ক্রিকেটারের একটা তালিকা দিতে হবে দলের তরফে। তাদের মধ্যে থেকেই পরিবর্ত হিসাবে কাউকে বেছে নিতে হবে। যদি কোনও দলের উইকেটরক্ষক চোট পান কিন্তু পরিবর্তের তালিকায় কোনও উইকেটরক্ষকের নাম না থাকে সেক্ষেত্রে ম্যাচ রেফারি বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারেন।তালিকার বাইরে থাকা কোনও উইকেটরক্ষক নেওয়ার অনুমতি দিতে পারেন তিনি।
গৌতম গম্ভীর এর আগেই পরিবর্ত
ক্রিকেটার নামানোর আবেদন জানান। তবে ইংরেজ অধিনায়ক বেন স্টোকস এই নিয়মের বিরোধিতা করেন। তার মতে, এই নিয়ম চালু করলে অনেক ফাঁক থাকতে পারে। তবে শেষমেষ এই নিয়মই শুরু হল। এবার দেখার ক্রিকেটের কোন কোন প্রতিযোগিতায় এই নিয়ম কার্যকর করার কথা ভাবছে বিসিসিআই।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের