নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজ্যের পরিকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত খুলে দিতে নদীয়ার কৃষ্ণনগর থেকে ‘পথশ্রী’ ও ‘রাস্তাশ্রী’ প্রকল্পের চতুর্থ পর্বের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। গ্রাম থেকে শহর সমগ্র বাংলার যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করতে প্রায় ২০ হাজার কিলোমিটার নতুন রাস্তা নির্মাণের লক্ষ্যমাত্রা নিয়ে এটি সাম্প্রতিক কালের অন্যতম বৃহত্তম সরকারি কর্মযজ্ঞ।
বৃহস্পতিবার কৃষ্ণনগরে সরকারি অনুষ্ঠানে উপস্থিত থেকে সারা রাজ্যের রাস্তা নির্মাণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বারাসাত এক নম্বর ব্লকে মোট ৩৭টি রাস্তার ভার্চুয়ালি উদ্বোধন হয়। এর মধ্যে পূর্ব খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের জয়পুল বেলতলা থেকে তারাপদ বিশ্বাসের বাড়ি পর্যন্ত ১.৭৫ কিলোমিটার রাস্তার শিলান্যাস বিশেষ গুরুত্ব পায়। রাস্তা উদ্বোধনের মুহূর্তে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বারাসাত ব্লক ১-এর সভাধিপতি হালিমা বিবি সহ আরও অনেক জন প্রতিনিধি।
প্রায় ৭৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে এই নতুন রাস্তা এমনটাই জানান বারাসাত জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। তিনি আরও জানান, ' রাজ্যে গ্রামীণ যে ৩৫ হাজার সংখ্যক রাস্তা রয়েছে সেগুলির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। তার এই উদ্বোধনের মাধ্যমে আাজ থেকেই আমাদের জেলার রাস্তার কাজ শুরু হয়ে গেল। এই ভার্চুয়াল উদ্বোধনে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সহ জেলা সভাধিপতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে গ্রামীণ মানুষের অনেক উন্নতি হবে।'

রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানান, ' মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ তার এই কর্মসূচির জন্য। রাস্তাশ্রী ও পথশ্রী প্রকল্পের দ্বারা গ্রাম - শহর উভয় জায়গার রাস্তার উন্নয়ন হবে। গ্রামীণ ও শহরে যে পরিকাঠামো আছে এই প্রকল্পের মাধ্যমে তা আরও বেশি সুদৃঢ় হবে। গ্রামের মানুষেরা এতে বেশি করে উপকৃত হবে।'

অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের