নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - রাজ্যে জমানা বদলে গেলেও বন্ধ হয়নি তোলাবাজি ও সিন্ডিকেট রাজ। এবার দুর্গাপুর ইস্পাত কারখানায় পদ্ম শিবিরের নাম ভাঙিয়ে তোলাবাজি করার অভিযোগ উঠল তৃণমূল শ্রমিক সংগঠনের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বনগ্রাম এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজন নেতাকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর ইস্পাত কারখানায় অস্থায়ী শ্রমিক নিয়োগের রাশ দীর্ঘদিন ধরেই ছিল তৃণমূলের শ্রমিক সংগঠনের একাংশের হাতে। টাকা নিয়ে শ্রমিক বহাল করার এই চক্রের কেন্দ্রে নাম উঠে এসেছে একাধিক ঘাসফুল শিবিরের কর্মীদের। যাদের মধ্য রয়েছে সংগঠনের কোর কমিটির সদস্য শেখ মনি, আকবর আলি ও রসুল মিয়ার। রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেও এই পুরনো সিন্ডিকেটটি সক্রিয় রয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।
বিজেপির দাবি, এবার শাসকদলের নাম ব্যবহার করে নতুন করে তোলাবাজি চালানোর ব্লু-প্রিন্ট তৈরি হচ্ছিল। সেই উদ্দেশ্যে শনিবার বনগ্রাম এলাকায় গোপনে একটি বৈঠক ডেকেছিল অভিযুক্তরা। খবর পেয়ে গেরুয়া শিবিরের কর্মীরা সেখানে হানা দেয়। মূল অভিযুক্ত শেখ মনি-সহ বাকিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এরপর উত্তেজিত জনতা ধাওয়া করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। সন্দেহভাজন কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়। তবে এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে বিজেপির যুব মোর্চার সহ-সভাপতি সুমন গোপ বলেন, 'এতদিন ধরে তোলাবাজি করেও এদের স্বাদ মেটেনি। বিজেপি ক্ষমতায় আসার পরেও তারা গোপনে আলোচনা করে আমাদের নাম ভাঙিয়ে ফের কাটমানি খাওয়ার চক্রান্ত করছিল। আমাদের দল কোনো রকম তোলাবাজি বরদাস্ত করবে না। মূল অভিযুক্তরা এখনও পলাতক। আমরা চাই প্রশাসন নিরপেক্ষ তদন্ত করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক'।
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের