নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা - একটি বহুতল আবাসনে কটুক্তির প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হন এক তরুণী। এমনকি তাঁকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে এক নিরাপত্তারক্ষীর ছেলেকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সোদপুরে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার সোদপুরের অমরাবতী এলাকায়। অভিযোগ, ওই আবাসনের দীর্ঘদিন ধরে কাজ করছিলেন না নিরাপত্তারক্ষী। তবুও আবাসনের একটি ঘর দখল করে রেখেছিলেন। ঘর ছাড়ার কথা বললেই তাঁর ছেলে এসে আবাসিকদের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি দিত। আবাসনের এক মহিলাকে কটূক্তি করে নিরাপত্তারক্ষীর ছেলে।
বিষয়টি জানার পর মাকে নিয়ে প্রতিবাদ করতে গেলে তরুণীকে চড় মারা হয় এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ। বাধা দিতে গেলে কয়েকজন আবাসিককেও মারধর করা হয়। খড়দহ থানায় মারধর ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন তরুণী। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রবি থাপাকে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের