নিজস্ব প্রতিনিধি , আমেরিকা - ইউএস ওপেনের মাঝেই দুঃসংবাদ। ক্যান্সার আক্রান্ত বিয়ন বর্গ। প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা। স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়েই ক্যান্সারের কথা জানতে পারেন বর্গ। নিজেই অসুস্থতার খবর জানিয়েছেন ৬৯ বছর বয়সী টেনিস তারকা।
দুই বছর আগেই জীবনদায়ী অস্ত্রোপচার হয় বর্গের। আগামী ১৮ই সেপ্টেম্বর বর্গের আত্মজীবনী ‘হার্টবিটস’ প্রকাশ পাবে। সেই বইয়ের কিছু অংশ আগেই ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। এখান থেকেই বর্গের ক্যান্সারের খবর জানতে পেরেছেন সকলে।
বর্গ তার আত্মজীবনীতে লিখেছেন, "ক্যান্সার দ্রুত ছড়িয়ে পড়লে বিকল্প উপায় থাকে না। আমার শরীরে কোনও উপসর্গ ছিল না। রুটিন মাফিক স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে ধরা পড়ে আমার প্রস্টেট ক্যান্সার হয়েছে। তাও আবার অ্যাডভান্সড স্টেজে। ক্যান্সার ছড়িয়ে পড়ার সম্ভাবনা সবসময় প্রবল। এই ঝুঁকি নিয়েই চলতে হচ্ছে। প্রতি ছ’মাস অন্তর স্বাস্থ্য পরীক্ষা করাতে হচ্ছে। বেশ চিন্তায় আছি। কেউ জানে না, তার জন্য কী অপেক্ষা করছে। তাই প্রতিটা দিন যতটা সম্ভব কাজে লাগাও।"
১৯৭৩ সালে পেশাদার টেনিস শুরু বর্গের। ১৯৮৪ সালে অবসর নেন। ফের টেনিসে ফেরেন ১৯৯১ সালে। ১৯৯৩ সালে একেবারে ইতি টানেন। ছ’বার ফরাসি ওপেন সহ পাঁচ বার উইম্বলডন চ্যাম্পিয়ন হন। চার বার ইউএস ওপেন ফাইনাল খেললেও খেতাব জিততে ব্যর্থ। সুইডেনকে ডেভিস কাপ চ্যাম্পিয়নও করেছেন।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের