নিজস্ব প্রতিনিধি , মেলবোর্ন - ক্রিকেটপ্রেমীদের জন্য দুঃসংবাদ। ক্যান্সার আক্রান্ত হয়েছেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান অধিনায়ক। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে নিজেই এই ব্যাপারে জানিয়েছেন মাইকেল ক্লার্ক। অসুস্থ অবস্থায় তার ছবি প্রকাশ্যে আসার পরেই শোরগোল পড়ে যায় ক্রিকেট মহলে।
ত্বকের ক্যান্সার আক্রান্ত হয়েছেন মাইকেল ক্লার্ক। অস্ত্রোপচারও হয়েছে প্রাক্তন অলরাউন্ডারের। নিজের সোশ্যাল মিডিয়ায় ক্লার্ক বলেছেন ,"ত্বকের ক্যান্সার সত্যিই হয়। বিশেষ করে অস্ট্রেলিয়ায়। আজ আবার আমার নাক থেকে ক্যান্সারের একটি অংশ কেটে ফেলা হয়েছে। সবাইকে বলব নিয়মিত ত্বকের পরীক্ষা করান। সঠিক সময় সমস্যা ধরা দিলে তার সমাধান করা যায়। প্রতিরোধই সর্বোত্তম সমাধান, তবে আমার ক্ষেত্রে নিয়মিত চেকআপ আর প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণই ছিল বড় বিষয়।’
ক্যান্সারের সঙ্গে ক্লার্কের লড়াই শুরু ২০০৬ সালে। তারপর থেকে প্রায় ১২ বার ক্যান্সার অপসারণ করা হয়েছে। গত বছর তার বুকে অস্ত্রোপচার হয়। ২০২৩ সালে কপাল সহ মুখ থেকে ক্যান্সার অপসারণ করা হয়।
২০১৯ সালে কপালে ক্যান্সারের একটি অংশ দূর করার কথা জানিয়েছিলেন ক্লার্ক। সার্জারি শেষে তিনি তরুণদের উদ্দেশে দেওয়া এক বার্তায় লেখেন, আরও একটা ক্যান্সারের অংশ আমার মুখ থেকে অপসারণ করা হল। তরুণদের উদ্যেশ্যে বলব, তোমরা রোদ থেকে যেভাবে হোক নিজেদের ত্বক রক্ষা করো।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের