নিজস্ব প্রতিনিধি , মাদ্রিদ - মঙ্গলবার রাতে ২০২৫-২৬ লা লিগা মরশুমের ওসাসুনার বিপক্ষে প্রথম ম্যাচে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। পুরো ম্যাচে দাপট বজায় রেখেও মাত্র ১ গোলে জয় পায় রিয়াল। নেপথ্যে কিলিয়ান এমবাপের পেনাল্টি। বিগত কয়েক বছর ধরে লা লিগায় প্রথম ম্যাচে হারেনি মাদ্রিদ। এদিনও তার অন্যথা হল না ।
গোটা ম্যাচে অধিকাংশ সময়ই ৭০ শতাংশের বেশি বল পজিশন রাখে রিয়াল মাদ্রিদ। গত মরশুম ভাল যায়নি। তাই নয়া মরশুমের শুরু থেকেই লিগের হাল না ধরতে পারলে পিছিয়ে যেতে পারে জাবি আলোনসোর দল। প্রথমার্ধে একাধিক আক্রমণ করেও গোলের কিনারা করতে পারেনি আয়োজক শিবির। গোলশূন্য ব্যবধানেই সাজঘরে ফেরে দুই দল।
দ্বিতীয়ার্ধের ৬ মিনিটের মাথায় বক্ষের ডান দিকে এমবাপেকে অবৈধ স্লাইড ট্যাকেল করেন প্রতিপক্ষ খেলোয়াড়। বল ছেড়ে দেওয়ার পরও সেই ফাউল করায় বাধ্যতামূলক পেনাল্টি পায় রিয়াল। সুযোগ পেয়ে হাতছাড়া করেননি ফরাসি তারকা। এরপরও আক্রমণ তুলে আনে রিয়াল। তবে ব্যবধান বাড়াতে ব্যর্থ হয়।
লিগ যত এগোবে ততই কঠিন হবে। তাই তুলনামূলক কম শক্তিশালী দলের বিরুদ্ধে বেশি গোলে জিততে না পারলে পারলেই বেসামাল হয়ে পড়বে যেকোনো দল। লিগের শেষদিকে গোল ডিফারেন্স বড় বিষয়। সেক্ষেত্রে পরের ম্যাচগুলো থেকে অনেক বেশি গোল তুলে আনতে হবে স্প্যানিশ জায়ান্টদের। এদিন ম্যাচের ৭১ শতাংশ বল পজিশন নিয়ে ১৮ টি শট করলেও পেনাল্টি ছাড়া সফলতা আসেনি রিয়াল শিবিরে। অর্থাৎ, পরের ম্যাচ থেকে অনেক বেশি নিখুঁত হতে হবে আলোনসো সহ গোটা দলকে।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের