নিজস্ব প্রতিনিধি , সান সেবাস্তিয়ান - ইন্টারন্যাশনাল বিরতির পর শনিবার ফিরল ক্লাব ফুটবল। এদিন লা লিগায় রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। ম্যাচে ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে জাবি আলোনসোর দল। বর্তমানে ৪ ম্যাচে ৪ টি জিতে ১২ পয়েন্ট ঝুলিতে ভরে নিয়েছেন ভিনিসিয়সরা।
লা লিগায় রিয়াল সোসিয়েদাদ যথেষ্ট দক্ষ দল। খুব সহজে তারা। হার মানেনা। বরং সব দলের সঙ্গেই লড়াই করতে জানে তারা। রিয়ালের সঙ্গেও তুখোড় লড়াই চালায় তারা। তবে এমবাপেরাই বাজিমাত করে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মাদ্রিদ। ২ মিনিটের মধ্যেই একটি গোল করেন আর্দা গুলের। তবে অফসাইডের জেরে সেটি বাতিল হয়।
প্রথমার্ধের ১২ মিনিটের মাথায় একটি থ্রু পাস থেকে দুই ডিফেন্ডারকে গতিতে হার মানিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় জালে বল। জড়িয়ে দেন ফরাসি তারকা। এরপর ৩২ মিনিটের মাথায় ওয়রাজাবালকে অবৈধ ফাউল করায় লাল কার্ড দেখেন হুইসেন। এরপর ৪৪ মিনিটের মাথায় এমবাপের পাস থেকে ব্যবধান বাড়ান আর্দা গুলের।
এরপর ৫৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে মাত্র একটি গোল শোধ করেন ওয়রাজাবাল। তবে ১০ জনের সুযোগ নিতে পারেনি বিপক্ষ দল। কারণ , আত্মবিশ্বাসে কোনো খামতি দেখা যায়নি রিয়ালের। এরপর আর গোল পায়নি ঘরোয়া শিবির। অন্যদিকে , আক্রমণে ধার বাড়ালেও আর গোলের রাস্তা খুঁজে পায়নি রিয়াল। ম্যাচে ৬৪ শতাংশ বল পজিশন নিয়ে ২৩ টি শট করেও মাত্র একটি গোল পায় রিয়াল সোসিয়েদাদ। অন্যদিকে 8 আক্রমণেই তিন পয়েন্ট তুলে নেয় রিয়াল।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের