নিজস্ব প্রতিনিধি , মাদ্রিদ - লা লিগার খেতাব জয়ের লড়াই আরও কঠিন হল রিয়াল মাদ্রিদের। যখন জয় দরকার ঠিক তখনই পিছিয়ে পড়ছে রিয়াল। কখনও হার তো ড্র। এবার জিরোনার বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচে ১-১ গোলে ড্র করল লস ব্ল্যাংকসরা। ফলে ৩১ ম্যাচে মাত্র ৭০ পয়েন্ট হল রিয়াল মাদ্রিদের। গোল করলেন ফেদেরিকো ভালভার্দে।
ঘরের মাঠে এদিন আক্রমণ করেও লাভ হল না রিয়ালের। এখানেই বায়ার্নের কাছেও চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগ হেরেছিল তারা। শুরু থেকে জিরোনার থেকে আক্রমণ বেশি করেও শেষমেষ বাজিমাত করতে পারল না মাদ্রিদ। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। ফুল টিম নিয়ে নেমেও একগুচ্ছ গোলের সুযোগ হাতছাড়া করে রিয়াল।
দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে জালে বল জড়িয়ে দেন ভালভার্দে। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার তিনি। স্বপ্নের ছন্দে রয়েছেন তিনি। এর ঠিক ১১ মিনিটের মধ্যে বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শটে সমতা ফেরান থমাস লেমার। এরপর আর দুই দলকে আলাদা করা যায়নি। ৩০ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। ১ ম্যাচ বেশি খেলেও অনেকটা পিছিয়ে রিয়াল। এস্প্যানিয়লের বিরুদ্ধে জয় পেলেই ৩১ ম্যাচে ৭৯ পয়েন্ট পাবেন লেমিন ইয়ামালরা। সেক্ষেত্রে আরও পিছিয়ে পড়বে রিয়াল মাদ্রিদ।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের