নিজস্ব প্রতিনিধি , মাদ্রিদ - গত মরশুমের হারের জ্বালা কিছুটা হলেও মিটিয়ে নিল রিয়াল মাদ্রিদ। চলতি মরশুমের শুরু থেকেই ভাল ছন্দে রিয়াল। সেই খেলাই ধরা পড়ল এল ক্লাসিকোয়। তবে বার্সার ফর্ম যাই থাক না কেন মাদ্রিদের বিরুদ্ধে অনবদ্য ফুটবল খেলে তারা। সম্মানীয় এল ক্লাসিকোয় আরও একটি ভাল ম্যাচের সাক্ষী রইল ফুটবলবিশ্ব। যেখানে জয়ী রিয়াল মাদ্রিদ।
গোলের ধারায় অব্যাহত কিলিয়ান এমবাপে। ২-১ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। পরিসংখ্যানগত দিকে কিছুটা পিছিয়ে থাকলেও আক্রমণে পাগল করে দিয়েছে বার্সাকে। অন্যদিকে বার্সাও আক্রমণে ওঠে। বলাবাহুল্য , দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলে তবে বাজিমাত করে রিয়াল। এম এলবাপের একটি অনবদ্য ভলি থেকে বল জড়িয়ে জয় জালে তবে গোলটি বাতিল হয়। এরপর ২২ মিনিটের মাথায় থ্রু পাস পেয়ে দক্ষতার সঙ্গে জালে জড়িয়ে দেন ফরাসি স্ট্রাইকার।
প্রথমার্ধের ৩৮ মিনিটের মাথায় মার্কাশ রাশফোর্ডের পাস থেকে সমতা ফেরান ফার্মিন লোপেজ। ৪৩ মিনিটের মাথায় ফাঁকা গোলে বল জড়িয়ে দেন জুড বেলিংহাম। পুরো অরক্ষিত জায়গায় দাঁড়িয়ে ছিলেন তিনি। এরপর দ্বিতীয়ার্ধেও একাধিক আক্রমণ তৈরি হয় দুই প্রান্তে। তবে গোলের রাস্তা আর কেউই খুঁজে পায়নি। বরং খেলায় প্রচুর সময় নষ্ট হয় , বারংবার রেফারি বাঁশি বাজাতেই থাকেন। অতিরিক্ত সময় খেলা হয় প্রায় ১০ মিনিট। যেখানেও কেউ গোলের দরজা খুলতে ব্যর্থ। লাল কার্ড দেখে ইনজুরি টাইমে মাঠের বাইরে যান পেদ্রি। ম্যাচে ৪৮ শতাংশ বল পজিশন নিয়েও ২১ বার শট নেয় মাদ্রিদ। ঘরের মাঠে এদিন রাজ ছিল তাদেরই।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের