নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভাইরাল হওয়ার নেশায় সমাজমাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট করেই গ্রেফতার মহিলা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নারায়নপুর শীতলাতলা এলাকায়। অস্ত্রের উৎস, সম্ভাব্য অপরাধমূলক যোগসূত্র খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার কর্মকর্তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে , রিয়া সিং কর্মকার নামে ওই মহিলা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আগ্নেয়াস্ত্র নিয়ে একটি ছবি পোস্ট করেন। বিষয়টি নজরে আসতেই সক্রিয় হয় পুলিশ। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শীতলাতলা এলাকায় তাঁর বাড়িতে হানা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তল্লাশিতে একটি ওয়ান শাটার বন্দুক, একটি কার্তুজ উদ্ধার করা হয়। আগ্নেয়াস্ত্র রাখার কোনও বৈধ নথি দেখাতে না পারায় অভিযুক্তকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। পরে তাঁকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছে।
ভাটপাড়া থানার এক আধিকারিক সাংবাদিকদের জানান, 'সমাজমাধ্যমে অস্ত্র প্রদর্শন করা গুরুতর অপরাধ। এতে আগামী প্রজন্মের মধ্যে ভুল বার্তা ছড়ায়। বেআইনি কার্যকলাপ রুখতে প্রশাসন কঠোর পদক্ষেপ নিচ্ছে। যাতে ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস না দেখায়'।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের