নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ঘরের মাঠে পঞ্জাব এফসির বিরুদ্ধে গোলশূন্য ড্র করে ISL লড়াইয়ে বড়সড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল। সোমবারের এই ম্যাচে ড্রয়ের ফলে ডার্বির আগে অস্কার ব্রুজ়োর দল শুধু পয়েন্টই নষ্ট করল না, বরং লিগ টেবিলের শীর্ষস্থানে ওঠার সুবর্ণ সুযোগও হাতছাড়া করল। ঘরের দর্শকদের উপস্থিতিতে লাল-হলুদ ব্রিগেডের এমন দিশাহারা পারফরম্যান্স এখন সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
এদিন যুবভারতীতে ম্যাচের শুরু থেকেই বলের দখল ও দাপট ছিল পঞ্জাবের ফুটবলারদের হাতে। ইস্টবেঙ্গল কোচ হিসেবে এটি ছিল ব্রুজ়োর ৫০তম ম্যাচ। কিন্তু সৌভিক-আনোয়াররা এদিন তাদের বসকে ৩ পয়েন্ট উপহার দিতে সম্পূর্ণ ব্যর্থ হলেন। পুরো সময় জুড়ে পঞ্জাব আক্রমণ করলেও গোলরক্ষক প্রভসুখন সিং গিল বেশ কয়েকবার পতন রোধ করে দলকে বাঁচান। যদিও দ্বিতীয়ার্ধে লাল-হলুদের মিগুয়েল ও রশিদের দুটি জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে, তবে গোলের দেখা মেলেনি।
এমনকি পেনাল্টির আবেদন জানালেও রেফারির তাতে সাড়া দেননি। উল্টোদিকে আগামীকাল ইন্টার কাশীর বিরুদ্ধে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান জিতলে ইস্টবেঙ্গল খেতাবি লড়াই থেকে আরও ২ পয়েন্ট পিছিয়ে যাবে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি দলের বাইরেও বিতর্কের কালো মেঘ ঘনিয়েছে লাল-হলুদ শিবিরে। অস্কার ব্রুজ়ো সম্প্রতি ক্লাবের কয়েকজন প্রাক্তন খেলোয়াড়কে নিয়ে কড়া মন্তব্য করায় ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে জল্পনা চলছে।
ফুটবল বিশেষজ্ঞদের মতে, টুর্নামেন্টের এই গুরুত্বপূর্ণ সময়ে কোচের এমন আচরণ দলের একাগ্রতা নষ্ট করতে পারে। এই ড্রয়ের ফলে এখন ডার্বির আগে মানসিকভাবে পিছিয়ে পড়ল লাল-হলুদ বাহিনী। চ্যাম্পিয়নশিপের স্বপ্নে টিকে থাকতে হলে ব্রুজ়োকে যে এবার বড় কোনো পরিবর্তন আনতেই হবে, তা বলাই বাহুল্য।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের