নিজস্ব প্রতিনিধি , হুগলী - টেনিস ক্রিকেটে এখন একটাই নাম - জগত সরকার। কৃষ্ণা সাতপুতে এখন বেশ খানিকটা পিছিয়ে পড়েছেন। আগের সিজন সাগর আলী মাতিয়ে দিলেও এবার ISPL শেষে শুধুই জগত আর জগত। কলকাতাকে হারিয়ে ISPL খেতাব জিতেছে চেন্নাই। যার অন্যতম কান্ডারী জগত সরকার। ম্যান অফ দি সিরিজের শিরোপা জিতে সচিন তেন্ডুলকরের থেকে বিশেষ পুরস্কার জিতেছেন তিনি। এরপর শহরে ফিরতেই সংবর্ধিত হলেন জগত।
ISPL তৃতীয় সিজনের সেরার মুকুট জগতের মাথায়। সচিন তেন্ডুলকরের হাত থেকে আড়াই কোটির পর্ষে গাড়ির চাবিটি পেয়েছেন বঙ্গ রাজপুত্র। এরপর মাঠেই ক্রিকেটের ভগবানের সঙ্গে বসে গাড়িতে পাক খেয়েছেন। এরপর রবিবার সকাল ১১টা নাগাদ তারকেশ্বরের জয়কৃষ্ণ বাজার এলাকায় ঢোকার পরে ফুল বর্ষণে শুভেচ্ছায় ভরিয়ে দেন তারকেশ্বরের সাধারণ মানুষ।
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার-এর খেতাব জিতেছেন তারকেশ্বরের জগৎ সরকার। বাড়ি ফিরতেই রাজকীয় সংবর্ধনা জগৎকে। তাঁকে হুড খোলা গাড়িতে চাপিয়ে, গোটা তারকেশ্বর ঘোরানো হয়। তারকেশ্বর থানার পাশ দিয়ে যাওয়ার সময়ে জগৎকে বিশেষ সংবর্ধনা দেন পুলিশ অধিকাকারিকরাও।
ISPL টুর্নামেন্টের প্রথম মরশুমে ফ্যালকন রাইজার্স হায়দরাবাদ তাকে ১৪ লক্ষ টাকায় কিনে নেয়। দ্বিতীয় মরশুমে তাকে ১৫.৪০ লক্ষ টাকায় কিনে নেয় চেন্নাই। এবার ২০.০২ লক্ষ টাকায় তাকে রিটেইন করে তামিল সুপারস্টার সুরিয়ার চেন্নাই সিংঘামস। যার যথার্থ মূল্য দিলেন তিনি।
উল্লেখ্য , ২০১১ সালে টেনিস বলে ক্রিকেট শুরু করেন জগত সরকার। ২০১৬ -২০২০ পর্যন্ত অ্যাঞ্জেল কলকাতার হয়ে রান করে খ্যাতি ছড়িয়ে পড়ে। বাংলার বাইরে প্রথম সুযোগ আসে ২০২১ সালে। মুম্বইয়ের একটি ক্লাবের হয়ে ভালো খেললেও সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি। কিন্তু তাঁর পারফরম্যান্সের জেরে ডাক পান ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে। পরিসংখ্যান অনুযায়ী টেনিস বলে ৩২৮টি ম্যাচ খেলেছেন জগত। সংগ্রহ করেছেন ৭১৫৫ রান। ৪২টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এখনও পর্যন্ত ৬৩৭টি ছক্কা মেরেছেন বাংলা সেরা জগত।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের