68b69bafc9b1f_WhatsApp Image 2025-09-02 at 12.11.35 AM
সেপ্টেম্বর ০২, ২০২৫ দুপুর ১২:৫৪ IST

“লজ্জা লাগছে”, উত্তরপাড়ার রাস্তা নিয়ে প্রকাশ্যে স্বীকারোক্তি শাসক কাউন্সিলরের

নিজস্ব প্রতিনিধি, হুগলী - বহুদিন ধরেই উত্তরপাড়া পুরসভা এলাকার রাস্তাঘাট নিয়ে অসন্তোষ বাড়ছিল সাধারণ মানুষের মধ্যে। খানাখন্দে ভরা রাস্তা, নিকাশি ব্যবস্থার দুরবস্থা, বৃষ্টিতে জল জমে চরম ভোগান্তি। এই অভিযোগ নতুন নয়। কিন্তু এবার সেই ক্ষোভই প্রকাশ্যে আনলেন শাসকদলেরই কাউন্সিলর উৎপলাদিত্য ব্যানার্জী। তাঁর সরাসরি স্বীকারোক্তি রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি করেছে।

যান চলাচলের অযোগ্য উত্তরপাড়ার বেহাল রাস্তাঘাট 

সূত্রের খবর , উত্তরপাড়ার বেশ কয়েকটি রাস্তার মেরামতের টেন্ডার ইতিমধ্যেই ডাকা হয়েছে। কাজের অর্ডার জারি হলেও বর্ষার কারণে তা শুরু করতে সমস্যা হচ্ছে। বিশেষত জিটি রোড ও টি এন মুখার্জি রোডে বড়সড় কাজের পরিকল্পনা রয়েছে।

ঘটনা প্রসঙ্গে শাসকদলের কাউন্সিলর উৎপলাদিত্য ব্যানার্জি স্পষ্ট জানান, “পুরসভার দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণেই আজ এই ভয়াবহ পরিস্থিতি। মানুষ ট্যাক্স দিচ্ছেন, অথচ তার সঠিক ব্যবহার হচ্ছে না। রাস্তা, নিকাশি, আলো কোনও দিকেই উন্নয়ন নেই। প্রতিদিন মানুষ অভিযোগ করছেন, কিন্তু প্রশাসন কর্ণপাত করছে না। একজন জনপ্রতিনিধি হিসেবে লজ্জা লাগছে। সাধারণ মানুষের দাবিদাওয়া মেটাতে না পারলে প্রতিবাদ করেই এসেছি, ভবিষ্যতেও প্রতিবাদ করে যাব।”

শাসকদলের কাউন্সিলর উৎপলাদিত্য ব্যানার্জি

৪ নং ওয়ার্ডের পৌরপ্রতিনিধি ও বিরোধী দলনেতা প্রবীর কংসময়ী জানান, “হিন্দমোটর উত্তরপাড়ার বিভিন্ন রাস্তা ইতিমধ্যে নানা প্রকল্পের জন্য কাটা হয়েছে। বৃষ্টির কারণে ঢালাইও উঠে যাচ্ছে। আমরা পৌরপ্রধানকে জানিয়েছি, তিনি আশ্বাস দিয়েছেন পুজোর আগেই রাস্তাগুলি পিচ দিয়ে মেরামত হবে। যদি তা না হয়, আমাদের দল দায়িত্বপূর্ণভাবে এই বিষয়ে সোচ্চার হবে।” বিজেপি প্রসঙ্গে তার  প্রতিক্রিয়া ছিল, “আজ যারা বিজেপি করছে, কাল তারাই তৃণমূল করেছে। কোনও ফারাক নেই। কাটমানি নিয়ে যারা চিৎকার করছে, তারা যখন ভাগ পেত, তখন কিছু বলেনি। ভাগ না পেয়ে বিরোধিতা শুরু করেছে।”

বিরোধী দলনেতা প্রবীর কংসময়ী

উত্তরপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান খোকন মন্ডল জানান, “বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী রাস্তা সংস্কারের কাজ পুজোর আগেই হয়ে যাবে। রাজ্য সরকার জিটি রোডের কাজ পুজোর আগে শুরু করবে। আর টি এন মুখার্জি রোডের কাজ পুজোর পর এভার ব্লকের বিশেষ ইট দিয়ে হবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুটা দেরি হয়েছে। তবে রাজ্যসরকার ফান্ড দিচ্ছে, প্রশাসনের দায়িত্ব সঠিকভাবে কাজ শেষ করা। ড্রেনের গভীরতা, রাস্তার উপকরণের মান থেকে শুরু করে সবকিছুর উপর ইঞ্জিনিয়ার ও PWD-র নজরদারির জন্য আমি বিশেষভাবে অনুরোধ করেছি।”

পুরসভার ভাইস চেয়ারম্যান খোকন মন্ডল 

আরও পড়ুন

সাগরদিঘিতে ঝোপ থেকে বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার , খুনের অভিযোগে চাঞ্চল্য
আগস্ট ০৪, ২০২৬

মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ

অতিরিক্ত দাম রুখতে বাজারে বিধায়ক, সবজি বিক্রেতাদের সতর্কবার্তা
আগস্ট ০৪, ২০২৬

অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক

বিভিন্ন দাবিতে কোচবিহারে আশা কর্মীদের বিক্ষোভ, রাজপথে প্রতিবাদ মিছিল
আগস্ট ০৪, ২০২৬

আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়

মিরিক-শিলিগুড়ি সড়কে ধস, গাছ ভেঙে পড়ায় ব্যাহত যান চলাচল
আগস্ট ০৪, ২০২৬

সুকটাবাড়িতে জমি বিবাদে রক্তাক্ত সংঘর্ষ , আহত ৩
আগস্ট ০৪, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়

পরীক্ষা চলাকালীন সপ্তম শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু, চাঞ্চল্য দিনহাটায়
আগস্ট ০৪, ২০২৬

পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়

সিতাই সীমান্তে উদ্ধার ৫০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ , গ্রেফতার ১
আগস্ট ০৪, ২০২৬

৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার

বাম আমলের তৈরি রাস্তাতেই ভরসা ! বেহাল পথে নিত্য দুর্ভোগে ক্ষোভে ফুঁসছে গুড়া দিঘির পাহাড়বাসী
আগস্ট ০৪, ২০২৬

বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের