নিজস্ব প্রতিনিধি , অ্যাডিলেড - টানটান লড়াই ছাড়াই অ্যাশেজ সিরিজে জয় ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। ২৫ ধরনের টেস্ট সিরিজ তারা জিতে নিয়েছে ১১ দিনে। ঘরের মাঠে ইংল্যান্ডকে ছারখার করে দিল অজি বাহিনী। প্রথম তিনটি টেস্টেই হারতে হয়েছে স্টোকসদের। এই লজ্জার হারের দায়ভার এবার নিজের কাঁধে তুলে নিলেন ইংল্যান্ডের কোচ ব্র্যান্ডন ম্যাকালাম।
ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে ম্যাকালাম জানিয়েছেন , "আমি জানি অনেক প্রশ্ন উঠবে। ওঠাই স্বাভাবিক। আমরা প্রচুর ভুল করেছি। কোচ হিসাবে সব দায় আমার। আমিই দলকে তৈরি করতে পারিনি। আমি ভেবেছিলাম, সঠিক পরিকল্পনা করেছি। কিন্তু মাঠে বোঝা গিয়েছে তা ভুল ছিল। প্রথমবার ক্রিকেটারেরা গা গরম করার আগেই হেরে গিয়েছে। দ্বিতীয় বার ক্লান্ত হয়ে নেমেছিল। ০-২ পিছিয়ে পড়ার পরেও আমাদের ফেরার সুযোগ ছিল। কিন্তু তা আর নেই।"
এই পরিস্থিতিতে প্রশ্ন কোচের পদ থেকে কি তবে ইস্তফা দিতে পারেন ম্যাকালাম। উত্তরে তিনি বলেন , "কে কোচ থাকবে, সেটা বোর্ডের সিদ্ধান্ত। আমি একটা কথাই বলতে পারি, ব্যর্থ হয়েছি। আমি নিজের উপরেই হতাশ।" ম্যকালামের উত্তরে অনেকটাই পরিষ্কার যে এই একপেশে হার হজম করতে পারেননি প্রাক্তন নিজিল্যান্ড তারকা। তাই হয়তো ভাবছেন কোচ হিসেবে বাদ দেওয়া হতে পারে তাকে।
উল্লেখ্য , প্রথম দুটি টেস্ট ম্যাচে ৮ উইকেটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে আলেক্স ক্যারির , ট্রাভিস হেড , প্যাট কামিন্সের , স্কট বোল্যান্ডের দাপটে অনায়াসেই জয় তুলে সিরিজ নিশ্চিত করে ঘরোয়া শিবির। এখনও অবধি তিনটি টেস্টেই অজি তারকাদের মনোভাব স্পষ্ট। তাই নিঃসন্দেহে হোয়াইট ওয়াশের দিকে ঝাঁপাবেন মিচেল স্টার্করা। চতুর্থ টেস্ট শুরু আগামী ২৬শে ডিসেম্বর।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের