নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ফিটনেস পরীক্ষায় সকলকেই আয়োজিত স্থানে উপস্থিত থাকতে হয়। বোর্ডের তরফে অন্তত এমনই নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি বেঙ্গালুরুতে আয়োজিত হয় ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা শিবির। যেখানে উপস্থিত ছিলেন না বিরাট কোহলি। বরং লন্ডনে থেকেই সেই পরীক্ষা দিয়েছেন তিনি। এরপরই বিপুল সমালোচনার মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে যে ফিটনেস শিবির আয়োজন করা হয় সেখানে পরীক্ষা দিয়েছেন রোহিত শর্মা, মহম্মদ সিরাজ, শুভমন গিল, জিতেশ শর্মা, প্রসিদ্ধ কৃষ্ণ, রিঙ্কু সিংহ, আবেশ খান, অক্ষর পটেল, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, মহম্মদ শামি, হার্দিক পাণ্ড্য, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব এবং আরও অনেকে পরীক্ষা দিয়েছেন।
বিরাট বোর্ডের কাছে অনুমতি চাওয়ায় তা মেনে নেওয়া হয়। সেই অনুমতি দেওয়ার পর বেঙ্গালুরুতে থাকা কোচদের পর্যবেক্ষণে তার পরীক্ষা হয়। তবে বিরাট বলেই কি এই বিশেষ অনুমতি? নাকি সকলের জন্যই প্রযোজ্য ছিল? এমন প্রশ্ন উঠেছে। ভারতীয় ক্রিকেটেই নয় গোটা বিশ্বে বিরাট একটা ব্র্যান্ড। তাই অনেকেই ভাবছেন বিরাট বলেই কিছুটা নিরপেক্ষতা ছাড়াই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। উল্লেখ্য , ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কোহলি।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের