নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভোটের আগে শাসক - বিরোধী বাকযুদ্ধে উত্তপ্ত রাজনৈতিক মহল। এবার ‘ল্যাম্পপোস্ট’ মন্তব্য ঘিরে উত্তপ্ত হয়ে উঠল সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র। বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়ের মন্তব্যকে ঘিরে তৃণমূল প্রার্থী লাভলী মৈত্রের সঙ্গে শুরু হয়েছে তীব্র বাক তরজা।
সম্প্রতি প্রচারসভা থেকে শাসক দলকে কটাক্ষ করে রূপা গঙ্গোপাধ্যায় বলেন, 'তৃণমূলের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট।' একইসঙ্গে তিনি অভিযোগ তোলেন যে কালীঘাটে বরাদ্দ টাকা কম পাঠানো হয়েছে এবং সোনারপুর দক্ষিণে উন্নয়নের ক্ষেত্রে অবহেলা করা হয়েছে। তার দাবি, যে টাকা বরাদ্দ করা হয়েছিল তা সঠিকভাবে কাজে লাগানো হয়নি। আর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে লাভলী মৈত্র বলেন, ' উনি যা বলেছেন তা ওনার এবং ওনার দলের সংস্কৃতি। আমি ব্যক্তিগত আক্রমণে বিশ্বাসী নই।' পাশাপাশি বিজেপির বিরুদ্ধে মহিলাদের অসম্মান করার অভিযোগও তোলেন তিনি। তবে সমালোচনার মাঝেও রূপা গঙ্গোপাধ্যায়ের প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা জানাতে ভোলেননি তৃণমূল প্রার্থী।
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের