নিজস্ব প্রতিনিধি , সুন্দরবন - সুন্দরবন এলাকায় জলে কুমির ডাঙায় বাঘ। ভুল করলেই কারোর না কারোর পেটে যাওয়া অবধারিত। তেমনই বিজয়া দশমীর আবহে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। মাছ ধরতে গিয়ে কুমিরের শিকার হলেন ৪৫ বছর বয়সী মৎস্যজীবী শঙ্কর হাতি। ঘটনায় ভীষণই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। হাহাকার শুরু করেছেন এলাকাবাসীরা।
সূত্রের খবর , ঘটনাটি পাথর প্রতিমা ব্লকের দাসপুর উত্তর সুরেন্দ্রগঞ্জ এলাকার। সংসারের অভাব মেটাতে গিয়ে নদীতে মাছ ধরতে যান শঙ্কর হাতি। বড় মাছের টান মনে করে তিনি হাঁটু জলে নেমে জাল টানতে শুরু করেন। তিনি জানতেও পারেননি সেই জালে জড়িয়ে ছিল একটি বিশালাকার কুমির। চোখের নিমিষেই কুমিরটি শঙ্করবাবুকে ধরে মাঝ নদীতে টেনে নিয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়েই গোবর্ধনপুর কোস্টাল থানা ও বন দফতরের কর্মীরা সঙ্গে সঙ্গে লঞ্চ সহ নৌকা নিয়ে নদীতে তল্লাশি শুরু করেন। দীর্ঘ সময় তল্লাশি চালানোর পরেও এখনও পর্যন্ত নিখোঁজ শঙ্কর হাতিকে উদ্ধার করা সম্ভব হয়নি। এই ঘটনায় পরিবার ও গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নদীর পাড় থেকে এক গৃহবধূ সেই ভয়ঙ্কর দৃশ্যে ক্যামেরাবন্দী করেন।যা সোশ্যাল মিডিয়ায় নিমেষের মধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওতে "আমাকে বাঁচাও, কুমির , কুমির" আর্তনাদ শোনা যায়।
(এই ভিডিওর সত্যতা যাচাই করেনি TV19 বাংলা)
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের