নিজস্ব প্রতিনিধি , জ্যামাইকা - ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে বিপাকে পড়লেন দুই ক্রিকেটার সহ এক কর্তা। মাঝরাস্তায় ডাকাতের কবলে পড়লেন তারা। বহু মূল্যবান জিনিস কেড়ে নেওয়া হয় তাদের থেকে। কারোর কোনরকম আঘাত না লাগলেও ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে গোটা ক্রিকেট মহলে।
সূত্রের খবর , সোমবার রাত ৩টে নাগাদ হোটেলে ফিরছিলেন সেন্ট কিটস্ অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের দুই ক্রিকেটার। তাদের সঙ্গে ছিলেন সিপিএলের এক কর্তাও। হোটেলে যাওয়ার পথে খাবার কেনার জন্য মাঝরাস্তায় গাড়ি থামানোয় তাদের ঘিরে ধরে কিছু দুষ্কৃতী। মাথায় বন্দুক ঠেকিয়ে তাদের কাছে থাকা টাকা, গয়না সহ অন্যান্য মূল্যবান জিনিস কেড়ে নেয় ওই দুষ্কৃতীরা। দুই ক্রিকেটার সহ ওই কর্তা দুষ্কৃতীদের সঙ্গে কোনও বিবাদে জড়াননি। বাধা দেওয়ারও চেষ্টা করেননি। দুষ্কৃতীরা চলে গেলে তারাও হোটেলে ফিরে কর্তৃপক্ষকে পুরো বিষয়টা জানান। পুলিশের কাছে অভিযোগও দায়ের করা হয়।
অভিযোগ পাওয়ার পরেই তড়িঘড়ি তদন্ত শুরু করে পুলিশ। ক্রিকেটারের সব জিনিসও উদ্ধার করেছে পুলিশ। তবে শেষঅবধি কারোরই নাম প্রকাশ্যে আনেনি তারা। সিপিএলের এক কর্তা বলেছেন, "প্রতিযোগিতার সঙ্গে যুক্ত সকলের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুলিশ তদন্ত করছে। পুরো বিষয়টি এখন তদন্তকারীদের হাতে। আমরা সব রকম ভাবে তদন্তে সাহায্য করব।"
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের