নিজস্ব প্রতিনিধি , নদীয়া - মাসিক পারিশ্রমিক-সহ আট দফা দাবি তুলে কর্মবিরতি রেখে বিক্ষোভে নামলেন আশা কর্মীরা। দিনরাত পরিশ্রম করেও নিজেদের ন্যূনতম সম্মানী, প্রাপ্য ভাতা থেকে বঞ্চিত হয়ে মঙ্গলবার রানাঘাটে আন্দোলনে নামেন তাঁরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ইউনিয়ন সূত্রে জানা গেছে, নদীয়া জেলা আশা কর্মী সংগঠনের উদ্যোগে রানাঘাট আদালত চত্বরে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তাঁদের দাবির তালিকায় ছিল ন্যূনতম মাসিক ১৫ হাজার টাকা বেতন। কর্মরত অবস্থায় মৃত্যু হলে সরকারি তরফে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ। সরকারি ছুটির পাশাপাশি অবিলম্বে সমস্ত ভাতা প্রদান। মোট আটটি দাবি সামনে রেখে এই অবস্থান কর্মসূচি চলে।

আন্দোলনের অন্যতম মুখ সুমিত্রা দেবনাথ জানান, 'এই প্রতিবাদ আজকের নয়। একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়ে প্রতিশ্রুতি মিললেও স্থায়ী সমাধান অধরাই থেকেছে। আগস্টে কালীঘাট অভিযানের সময় আমরা স্পষ্ট জানিয়েছিলাম, দাবি পূরণ না হলে ডিসেম্বর মাসে বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ীই আমরা আজ পথে নেমেছি'।
অন্য অংশগ্রহণকারী কর্মী বিজলী ঘোষ জানান, 'আমরা দীর্ঘদিন ধরে বঞ্চনা আর অবহেলার শিকার। সেই কারণে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে নেমেছি। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি চলছে। যতদিন না সরকার আমাদের দাবি পূরণ করছে, ততদিন আন্দোলন জারি থাকবে'।
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের