নিজস্ব প্রতিনিধি , মুম্বই - মাঠের লড়াইয়ে আরও একবার নিজেকে কিং প্রমাণ করলেন বিরাট কোহলি। IPL-এ চেন্নাই সুপার কিংসের পর এবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নেমেও গড়লেন এক অবিশ্বাস্য নজির। কয়েক ঘণ্টা আগেই শুভমন গিল যখন বিরাটের একটি পুরোনো রেকর্ড ভেঙে হইচই ফেলে দিয়েছিলেন, ঠিক তখনই পাল্টা জবাব দিলেন ক্রিকেটের এই রাজপুত্র। ক্রিকেটের এই রান মেশিন বুঝিয়ে দিলেন, রেকর্ড গড়াটা তার কাছে স্রেফ সময়ের অপেক্ষা।
রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচে নামার আগে মুম্বইয়ের বিপক্ষে বিরাটের মোট রান ছিল ৯৮০। IPL-এর ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১০০০ রানের গণ্ডি ছুঁতে বিরাটের দরকার ছিল মাত্র ২০ রান। ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলটি করতে এসেছিলেন জসপ্রীত বুমরাহ। তার করা গতির ইয়র্কার সামলে যখন কোহলি ২ রান নিলেন, তখনই গ্যালারি ফেটে পড়ে চিৎকারে।
১১ বল খেলে ২০ রান করার পথেই তিনি এই হাজারি ক্লাবে প্রবেশ করেন। এর আগে ৫ এপ্রিল চিন্নাস্বামী স্টেডিয়ামে চেন্নাইয়ের বিপক্ষে ১১৭৮ রান করে তিনি রোহিত শর্মার রেকর্ড (কেকেআরের বিরুদ্ধে ১১৬১ রান) ভেঙে দিয়েছিলেন। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফি ও IPL মিলিয়ে হিসাব করলে দেখা যায়, কালকের ম্যাচে দ্বিতীয় ওভারেই মধ্যেই তিনি রোহিতকে টপকে বিশ্বরেকর্ড গড়ে ফেলেছিলেন।
বিরাটের এই ফর্ম দেখে মনে হচ্ছে বয়স বাড়লেও তার খিদে কমেনি, বরং বেড়েছে। বোলারদের শাসন করা আর অসম্ভবকে সম্ভব করাটা এখন তার রোজকার রুটিন। ভক্তরা তো বটেই, ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন-রেকর্ড গড়া যদি একটা শিল্প হয়, তবে কোহলি তার সেরা শিল্পী। বিরাটের এই ব্যক্তিগত সাফল্যের ছোঁয়া বেঙ্গালুরুকে তাদের দ্বিতীয় IPL ট্রফির স্বাদ এনে দিতে পারে কি না, এখন সেটাই দেখার।
ক্রিকেটের পর কি রেসিং ট্র্যাক? ধোনির নতুন অবতারে মুগ্ধ নেটদুনিয়া
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের