নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - উত্তরবঙ্গের ক্রীড়া মানচিত্রে এবার নতুন সংযোজন। মাথাভাঙার SSA ইনডোর স্টেডিয়ামে শুরু হলো বর্ণাঢ্য মেগা ব্যাডমিন্টন টুর্নামেন্ট। কোচ চিন্ময় মিত্রের বিশেষ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে শহরজুড়ে এখন সাজ সাজ রব। স্থানীয়দের মতে, এই উদ্যোগ শুধু প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং জেলার ক্রীড়া সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোট ৪৫টি দল এই নকআউট প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। শুধু স্থানীয় খেলোয়াড়ই নন, অসম থেকেও একাধিক প্রতিযোগী এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন, যা প্রতিযোগিতার গুরুত্ব আরও বাড়িয়েছে। আগামী ৩ দিন ধরে টানটান উত্তেজনার মধ্যেই চলবে ম্যাচগুলি। নগেন অধিকারী, অলকা অধিকারী ও কল্পনা বর্মনের স্মৃতিতে আয়োজিত এই টুর্নামেন্টের শুভ সূচনা করেন পৌরসভার চেয়ারম্যান প্রবীর সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SSA-র সম্পাদক পরেশ রায়, মন্টু পোদ্দার-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।
এ প্রসঙ্গে চেয়ারম্যান প্রবীর সরকার জানান, 'এই ধরনের প্রতিযোগিতা নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে। এমন স্থানীয় আয়োজন থেকেই ভবিষ্যতে বড় খেলোয়াড় উঠে আসে। এই বছরই প্রথম এই প্রতিযোগিতার পথচলা শুরু হল। আগামী দিনে এটিকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে'।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের