নিজস্ব প্রতিনিধি , আহমেদাবাদ - হার্দিক পান্ডিয়া তিলক ভার্মার দাপটে টি-টোয়েন্টি সিরিজ পকেটে ভরে নিয়েছে ভারত। অধিনায়ক সূর্যকুমার যাদব আউট হওয়ার পর প্রথম বল থেকে নিজের মানসিকতা বুঝিয়ে দেন হার্দিক। আহমেদাবাদে হার্দিকের তাণ্ডবের জেরেই এক ছবিশিকারী আহত হন। ম্যাচের মাঝে নিজে গিয়ে তার চিকিৎসা করলেন পান্ডিয়া। মানবিকতার পরিচয় দিয়ে ভীষণই প্রশংসিত হয়েছেন ভারতীয় অলরাউন্ডার।
শেষ টি-টোয়েন্টিতে ২৫ বলে ৬৩ রানের মারকুটে ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। করবিন বসচের বলে পিচে এসেই কভার অঞ্চলে ছয় মারেন হার্দিক। তার একটি শটে বাউন্ডারির বাইরে থাকা একজন ক্যামেরাম্যান আহত হন। তার বাঁহাতে গিয়ে বলটি সজোরে আঘাত করেন। ম্যাচ চলাকালীন তিনি তার কাছে যেতে পারেননি। তার চোখে মুখে স্পষ্ট ছিল বেশ জোরেই আঘাত পেয়েছেন। তবুও নিজের কাজ থেকে সরেননি।অন্যহাতে ঠিকই ক্যামেরা ধরে কাজ চালিয়ে যান।
দক্ষিণ আফ্রিকার ইনিংস শুরুর আগে নিজে গিয়ে ছবিশিকারীকে জড়িয়ে ধরেন। তার হাতে আইস প্যাক লাগিয়ে দেন। তার কাছে ক্ষমা চান। অল্প সময়ের জন্য কুশল বিনিময় করেন। সেই বিশেষ মুহুর্ত নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এরপর বাইশ গজের বাইরেও প্রশংসা কুড়িয়েছেন ভারতীয় অলরাউন্ডার। অহংকারী হার্দিক নয় 'মানবিক হার্দিক'র আখ্যা পেয়েছেন তিনি।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের