নিজস্ব প্রতিনিধি , ঢাকা - মাঠের বাইরেও থেমে থাকেনি বিতর্ক। পাক অধিনায়ক সালমান আলি আঘাকে রান আউট করার বিতর্ক পিছু ছাড়ছেনা বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজের। মাঠেই ভীষণ হতাশ ছিলেন সালমান। তবে এর জল গড়াল মাঠের বাইরেও। মিরাজকে স্পোর্টসম্যান স্পিরিট শেখালেন পাক অধিনায়ক। পাল্টা জবাব দিলেন মিরাজও।
সালমান বলেছেন , "আমি সব সময় আইন মেনে খেলার পরিপন্থী। কিন্তু যে কোনও পরিস্থিতিতে সবার উপরে স্পোর্টসম্যান স্পিরিট। কেউ যদি মনে করে এভাবে আউট করে ঠিক করেছে, তাহলে সে ঠিক। কিন্তু আমার মতামত যদি জানতে চান, তাহলে আমি কখনও এরকম করতাম না। স্পোর্টসম্যান স্পিরিটটাকেই বেছে নিতাম। আগেও করিনি ভবিষ্যতেও করব না।"
এর পাল্টা দিয়ে মিরাজ বলেছেন , "সালমান ক্রিজ থেকে দূরে ছিলেন। আমি শুধু বল দেখছিলাম। আমি যদি ফিল্ডিং মিস করতাম, তাহলে তো সালমান অবশ্যই রান নেওয়ার চেষ্টা করতেন। আমি ব্যাপারটাকে ওভাবেই দেখেছি। তাই সুযোগ পেয়ে আউট করেছি।"
উল্লেখ্য , ঘটনার সূত্রপাত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাক ব্যাটিংয়ের ৩৯ তম ওভারে। বল করছিলেন মিরাজ, ব্যাটে ছিলেন মহম্মদ রিজওয়ান। বল করছিলেন মিরাজ, ব্যাটে মহম্মদ রিজওয়ান। ওভারের চতুর্থ বলটি সোজা খেলেন রিজওয়ান। নন-স্ট্রাইকিং এন্ডে থাকা সালমান বলটি পাশ দিয়ে যেতে দিচ্ছিলেন। সেই সময় মিরাজ সালমানকে ধরে পা দিয়ে বলটি ঠেকান। দুজনের মধ্যে হালকা একটা ধাক্কাধাক্কি হয় বল ধরার জন্য। সালমান আবার বল থামার আগেই তা তুলে দেওয়ার চেষ্টা করছিলেন। তবে তার আগে বল নিয়ে সালমানকে আউট করে দেন মিরাজ। এরপরই স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে বিতর্ক তুঙ্গে।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের